এনডিএ-র মঙ্গল মিলন বৈঠক অনুষ্ঠিত, তিরঙ্গা ওড়ালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : সংসদ ভবনের লাইব্রেরি বিল্ডিংয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হল এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠক। এদিনের বৈঠকেও হাজির ছিলেন এনসিপিআই সাংসদেরা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিজেপি সভাপতি নিতিন নবীন-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। বৈঠকে জাতীয় পতাকা হাতে নিয়ে ওড়ান প্রধানমন্ত্রী-সহ উপস্থিত সকলেই।

এ দিন বিরোধীদের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে সংসদের মকর দ্বারের দিকে মিছিল করেছেন এনডিএ সাংসদরা। এনডিএ-র দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাত্র বিক্ষোভ ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত, অথচ বিরোধীরা তা থেকে পালিয়ে বেড়াচ্ছে। বিরোধীদের বিরুদ্ধে এদিন পাল্টা প্রতিবাদ করেছে এনডিএ।

কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, “সংসদের এই অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার বরাবরই বলে আসছে, তারা আলোচনার জন্য প্রস্তুত। প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার একটি কঠোর নতুন আইন প্রণয়ন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে বক্তব্য রাখতে প্রস্তুত, কিন্তু বিরোধীদের একমাত্র লক্ষ্য হলো হট্টগোল সৃষ্টি করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =