নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে এনডিএ সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই বৈঠকের নাম দেওয়া হয় “মঙ্গল মিলন”।
এর আগে গত মঙ্গলবারও এনডিএ-র মঙ্গল মিলন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মঙ্গল মিলন বৈঠকে বিজেপি ও এনডিএ-র সমস্ত সাংসদদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক বেশ কিছু জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী।

