কমনওয়েলথ গেমসে লং জাম্পে টানা দ্বিতীয় রৌপ্য পদক জিতলেন মুরলী শ্রীশঙ্কর

গ্লাসগো : বুধবার গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসের পুরুষদের লং জাম্পে রৌপ্য পদক জিতেছেন ভারতের লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। এর ফলে তিনি এই ইভেন্টে দুটি(২০২২/২০২৬) কমনওয়েলথ গেমস পদক জয়ী প্রথম ভারতীয় হিসেবে কৃতিত্ব অর্জন করলেন।

পুরুষদের লং জাম্প ফাইনালে শ্রীশঙ্কর ৮.০৯ মিটার সেরা লাফ দিয়ে রৌপ্য পদক জিতেছেন।

২০২৪ সালে হাঁটুর চোটের কারণে প্যারিস অলিম্পিক থেকে ছিটকে পড়ার পর তাঁর কেরিয়ার বিপদের মুখে পড়েছিল।শ্রীশঙ্করের অনুপ্রেরণামূলক প্রত্যাবর্তনের পথে এই রৌপ্য পদকটি ছিল আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eleven =