অনেক কাজ করা হয়েছে, সামসির জনসভা থেকে দাবি মমতার

মালদা : শনিবার বেলায় মালদার মানিকচকের এনায়েতপুরে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে মালদার মানিকচক থেকে সামসির সভাস্থলের দিকে রওনা দেন। এ দিন দুপুরে সামসি কলেজ মাঠে নির্বাচনী সভায় পৌঁছন মুখ্যমন্ত্রী।

রতুয়ার তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায় এবং মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সীর সমর্থনে আয়োজিত হয় এই সভা। মালতীপুরের জন্য অনেক কাজ করা হয়েছে বলে সামসির নির্বাচনী জনসভায় দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালতীপুরের দলীয় প্রার্থী আব্দুর রহিম বক্সী এবং রতুয়ার দলীয় প্রার্থী সমর মুখোপাধ্যায়কে বিধানসভা ভোটে জয়ী করার আহ্বান জানান মমতা।

সামসি কলেজ মাঠের নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রসঙ্গে বলেন, অনেক অত্যাচার করেছে। অনেক নাম কেটেছে। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তাঁর দাবি, ১০টি পানীয় জলের প্রকল্প তৈরি হয়েছে চাঁচল ও রতুয়ায়। তৈরি হয়েছে একাধিক রাস্তা। রতুয়ায় বাসস্ট্যান্ড হয়েছে। মমতা বলেন, আগের বারের ভোটে বলেছিলাম, তৃণমূলকে ভোট দিন, ঠকবেন না। ঠকেননি। আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন ৫০০ টাকা। এখন দেড় হাজার টাকা হয়েছে।

স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। সামসির জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। রাস্তা তৈরির টাকা দেয় না। একশো দিনের টাকা দেয় না। তা সত্ত্বেও আমরা কাজ বন্ধ করিনি। আগামিদিনে আমাদের সরকার সব কাঁচা বাড়ি পাকা করে দেবে। পাশাপাশি, মমতা বলেন, দুয়ারে সরকার হয়েছে। অনেক কাজ হয়েছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ দেখেছেন। ভোটের কারণে কিছু কাজ বাকি রাখতে হয়েছে। এর পরে দুয়ারে স্বাস্থ্য হবে। স্বাস্থ্যকর্মীরা দুয়ারে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =