আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারাল মোহনবাগান

প্রেম দিবসে যুবভারতীতে আইএসএলের ঢাকি কাঠে। আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারাল মোহনবাগান। জেমি ম্যাকলারেন ও টম অলড্রেডের গোলে জয়ের মুখ দেখল মেরিনার্সরা। জয় দিয়ে আইএসএল সূচনা বাগান কোচ সের্জিও লোবেরারও। তবে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল এদিন দেখা গেল না দিমিত্রি-রবসনদের পা থেকে। গোলের বন্যা নয় বরং  প্রথমার্ধে দাপটে ফুটবল খেলে সবুজ-মেরুন ব্রিগেড। ডেভিড কাটালার কেরালা সময়ে সময়ে মোহনবাগানকে রুখে দিতে সক্ষম হল। একাধিক সুযোগ নষ্টের কারণে বড় ব্যবধানে জয় পেল না মোহনবাগান।
যুবভারতীতে প্রথম আইএসএল ম্যাচেই এসেছিল ২৯ হাজারের বেশি দর্শক। ম্যাচের ৬ মিনিটে রবসনের বাড়ানো বাড়িয়ে দেন দিমিকে। বাগানের নয়নের মণির জোড়ালো শট বাঁচিয়ে দেন কেরালা ব্লাস্টার্স গোলকিপার। ১৩ মিনিটে আবারও দিমির পায়ে বল, তবে শট ঠিকঠাক হল না। ১৬ মিনিটে বাঁদিক থেকে শট নিয়ে রবসনের সুযোগ নষ্ট। ২২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে অনিরুদ্ধ থাপার শট গোলপোস্টের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। ৩০ মিনিট আপুইয়াকে ফাউল করে হলুদ কার্ড দেখেন দানিশ ফারুখ। লিস্টনের দুর্দান্ত শট, বাঁচিয়ে দিলেন কেরালা গোলকিপার সচীন সুরেশ। ২৬ মিনিটে কেরালা প্রতি আক্রমণ। তবে বিপক্ষ স্ট্রাইকারের পা থেকে বল ছিনিয়ে দারুণ ভাবে বাঁচিয়ে দেন বাগান গোলকিপার বিশাল কাইথ। ৩৬ মিনিটে ডেডলক ভাঙে মোহনবাগান। ডানদিক থেকে দিমির পাস, ম্যাকলারেন বল পেয়ে ফাঁকা গোলে বল জালে জড়িয়ে দিলেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও সুযোগ পেয়ে যায় মোহনবাগান। মাঝমাঠ থেকে থ্রু বল পেয়ে রবসনের শট অল্পের জন্য বাইরে। দ্বিতীয়ার্ধে অধিনায়ক শুভাশিস বোসকে তুলে লোবেরা অময় রানাওয়াড়েকে নামিয়ে দেন। ৫২ মিনিটে সুযোগ নষ্ট করেন অময়। কেরালা গোলকিপারের ফিরতি বল পেয়েও শট নিতে ব্যর্থ অময়। ৬৭ মিনিটে লিস্টন কোলাসোর দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট। কেরালার হয়ে বেশ নজর কেড়েছেন কেভিন ইয়োকে। বারবার বাগান ডিফেন্সকে চাপে রাখছিলেন তিনি। এরপর দিমির জায়গায় সাহাল এবং মেহতাবকে উঠিয়ে টমকে নামান কোচ। ৮৫ মিনিটে ফ্রি-কিক পায় কেরালা, তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। এরপর মাঠে নামেন জেসন কামিন্স। ম্যাচের অতিরিক্ত সময়ে  অনিরুদ্ধ থাপার ফ্রি-কিক থেকে হেডে গোল করেন পরিবর্ত হিসেবে নামা টম আলড্রেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eighteen =