মোদির ঝালমুড়ি খাওয়া ঘিরে পরিচিতি, এবার হুমকির মুখে ঝাড়গ্রামের বিক্রম সাউ

ঝাড়গ্রাম :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়গ্রাম সফরের সময় রাস্তার ধারের একটি সাধারণ ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার ঘটনা রাতারাতি পরিচিতি এনে দিয়েছিল ঝাড়গ্রামের বিক্রম সাউকে।

সেই ঘটনার পর থেকেই তাঁর ছোট্ট দোকানে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের ভিড় বাড়তে থাকে। তবে এবার সেই পরিচিতিই তাঁর জীবনে আতঙ্ক ডেকে এনেছে বলে অভিযোগ।শুক্রবার বিক্রম সাউয়ের দাবি করেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও পাকিস্তান থেকে তাঁর মোবাইলে একের পর এক ভিডিও কল ও হুমকি বার্তা আসছে।

অচেনা নম্বর থেকে ভিডিও কল রিসিভ করলেই ওপার থেকে অস্ত্রশস্ত্র দেখিয়ে তাঁকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। এমনকি তাঁর দোকান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।বিক্রমের অভিযোগ, কিছু মেসেজে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি এখনও জীবিত আছেন কি না। প্রতিদিন এই ধরনের হুমকি আসায় চরম আতঙ্কে রয়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।এ প্রসঙ্গে বিনপুরের বিজেপি বিধায়ক প্রনত টুডু বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে এভাবে হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =