জাঁকজমকহীনভাবে মাটিতে বসেই বোনের হাত থেকে ভাইফোঁটা নিলেন বিধায়ক সুকান্ত দোলুই

সুমন মণ্ডল,চন্দ্রকোনা : ক্ষমতার অলিন্দে পা রাখলেও বদলায়নি মাটির টান! কোনও জাঁকজমক বা আড়ম্বর নয়, ঘরের মেঝেতে মাদুর পেতে বসেই বোনের হাত থেকে ভাইফোঁটা নিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই।

সাধারণ পোশাকে, একেবারে ঘরোয়া পরিবেশে ধান-দূর্বা, চন্দন ও চন্দনের ফোঁটায় ঈশ্বরের কাছে ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা বোনের। এরপর বোনের হাতে তৈরি মিষ্টি খেয়ে মিষ্টিমুখ বিধায়কের।

বিধায়ক হয়েও তাঁর এই সাদামাটা জীবনযাপন এবং আড়ম্বরহীন ভাইফোঁটার মুহূর্ত মন জয় করেছে এলাকার মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =