বাগুইআটিতে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তি গ্রেফতার

কলকাতা : বাগুইআটিতে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নাকা তল্লাশি চলার সময়ে বৃহস্পতিবার গভীর রাতে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে তাঁকে আটক করে পুলিশ।

তল্লাশি করতেই ওই ব্যক্তির কাছ থেকে মেলে আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজ। তার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিজয় চট্টোপাধ্যায়, বয়স বছর আটচল্লিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাগুইআটির কৈখালি মণ্ডলগাঁথি এলাকায় নাকা তল্লাশি চলছিল। সে সময় ওই অভিযুক্ত ধরা পড়েন। অভিযুক্ত ব্যক্তি ওই আগ্নেয়াস্ত্র বা কার্তুজ রাখার কোনও নথি দেখাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =