সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে শিক্ষা নেওয়া উচিত মমতার : গিরিরাজ সিং

বেগুসরাই : মালদায় অশান্তি, বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও সেই ঘটনায় সুপ্রিম কোর্টের উষ্মা প্রকাশের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। শুক্রবার গিরিরাজ বলেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে শিক্ষা নেওয়া উচিত মমতার।

শুক্রবার সকালে বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেন, “সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে মমতার শিক্ষা নেওয়া উচিত। তাঁর ১৫ বছরের শাসনকালে মমতা কেবল তোষণ রাজনীতিই করেছেন।

তিনি জনগণের সামনে দারিদ্র্য নিয়ে কথা বলেন না, বেকারত্ব নিয়েও না, হিংসা নিয়েও না, এমনকি ধর্ষণের বিষয়ে কোনও প্রশ্নেরও জবাব দেন না। সবচেয়ে বড় ঘটনা, অর্থাৎ শিক্ষকদের পুনর্বহাল নিয়েও তিনি মুখ খোলেন না। আমি সুপ্রিম কোর্টকে বলতে চাই, যতদিন মমতা ব্যানার্জী আছেন, ততদিন বাংলায় নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 11 =