আরামবাগে নির্বাচনী প্রচার মমতার, তোপ এসআইআর ইস্যুতে

হুগলি : আরামবাগে বুধবার জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসআইআর ইস্যুতে কমিশনকে নিশানা করেন। জানান, অনেক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। অনেক মানুষের নাম তোলা বাকি আছে। মরে যাব তবু শেষ পর্যন্ত লড়াই করব। আবার আদালতে যাওয়া উচিত।

এসআইআর ইস্যুতে কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ভোট কেটে তৃণমূলকে হারানো যাবে না। তিনি এও বলেন, সবার নাম উঠবে, আজ নয় কাল। ৩২ লক্ষ নাম আমি নিজে গিয়ে কেস করে তুলে দিয়েছি। সুপ্রিম কোর্টই বলেছিল বিচারকেরা যে নামগুলো ক্যান্সেল করেছে, ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। কিন্তু তার আগে কেন ভোটার তালিকা ফ্রিজ করে দিল আমার মাথায় ঢুকল না। তাই আমার মনে হয় আবার কোর্টে যাওয়া উচিত।

আরামবাগের সভা থেকে মমতা বলেন, আমার কেন্দ্র থেকে প্রায় ৬২ হাজার মানুষের নাম বাদ। তাতেও কোনও ফারাক পড়বে না। একটা ভোট থাকলেও তৃণমূলের বাক্সেই পড়বে। বিজেপির বাক্সে বা অন্য কোনও দলের বাক্সে পড়বে না। ভোট কেটে কিছু করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =