মমতা বন্দ্যোপাধ্যায়ের অহঙ্কার বেড়ে গিয়েছে : খগেন মুর্মু

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অহঙ্কারী আখ্যা দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অহঙ্কার বেড়ে গিয়েছে।

মঙ্গলবার খগেন মুর্মু বলেন, “এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে বাংলাকে লুট করে চলেছেন। তৃণমূল কংগ্রেস চুরি ও লুটতরাজ চালাচ্ছে, আর পশ্চিমবঙ্গের মানুষের সম্মান হরণ করা হচ্ছে।

সেখানে আমাদের রাষ্ট্রপতিকেও অপমান করা হয়েছে। তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) অহংকার বেড়ে গেছে। এখন তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যেসব অভিযোগ করছেন, তা সত্য নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =