বৃহস্পতিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বৃহস্পতিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক ও দলের নেতাদের ডাকা হয়েছে ওই বৈঠকে। দলীয় সূত্রে খবর, কর্মীদের আগামিদিনে লড়াইয়ের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো।

এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছে তৃণমূল। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) কালীঘাটের বাসভবনের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ভরাডুবির কারণ খুঁজতে বৈঠক করবেন। দলের সব শীর্ষ নেতাকে বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। ভোটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটে পরাজয়ের পর তৃণমূলের ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণ এবং বিজেপি পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বৈঠকে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর এই প্রথম বার এত বড় ধাক্কার মুখে পড়েছে তৃণমূল। দলীয় সূত্রের খবর, সংগঠনকে পুনর্গঠন করে কী ভাবে দ্রুত জনসংযোগ বাড়ানো যায়, সেই বিষয়েই বিশেষ জোর দিতে চলেছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =