West Bengal SIR : চূড়ান্ত তালিকায় বড় রদবদল, ঝুলে ৬০ লক্ষের বেশি নাম

কলকাতা : রাজ্যে বিশেষ সংশোধন অভিযানের পর প্রকাশিত হল ভোটার তালিকার চূড়ান্ত সংস্করণ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সংশোধন শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটিরও বেশি ৬৬ লক্ষ। চূড়ান্ত তালিকায় তা নেমে দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০। অর্থাৎ কয়েক লক্ষ নাম তালিকা থেকে সরে গিয়েছে।

ফর্ম–৭ এর মাধ্যমে বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। ৫৮ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম জমা না পড়ায় বিপুল সংখ্যক নাম ঝুঁকির মুখে পড়ে। এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। নতুন করে ফর্ম–৬ ও ৬এ মারফত যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন ভোটার।

১৩ টি নির্ধারিত ডকুমেন্টের ভিত্তিতেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেইকমিশন জানিয়েছে।

কমিশনের বক্তব্য, “সমস্ত বিধি মেনেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কারও নাম বাদ গেলে আইনি পথে চ্যালেঞ্জ করা যাবে।” একইসঙ্গে তারা স্বীকার করেছে, “এত বৃহৎ কর্মযজ্ঞে ত্রুটি ঘটতেই পারে, ইচ্ছাকৃত হলে ব্যবস্থা নেওয়া হয়েছে।” জানা গিয়েছে, এই কাজে যুক্ত ছিলেন ৫ লক্ষেরও বেশি সরকারি কর্মী এবং ৮টি স্বীকৃত দলের ২ লক্ষ ১০ হাজার বুথস্তরের প্রতিনিধি।

জেলা ভিত্তিক পরিসংখ্যানেও চমক রয়েছে। নন্দীগ্রামে মোট ১০ হাজার ৯৯৪ নাম বাদ পড়েছে, যার মধ্যে চূড়ান্ত তালিকায় ৩৯৫ এবং এখনও ১০ হাজার ৬০০ মামলা বিচারাধীন। পূর্ব মেদিনীপুরে মোট বাদ ২ লক্ষ ২৫ হাজার ৯৩৬; চূড়ান্ত তালিকায় ৮৪ হাজার এবং খসড়ায় ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ নাম বাদ গিয়েছিল। তালিকা ঘিরে বিতর্ক থামার লক্ষণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 19 =