ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

বড় পরিবর্তন এল ছেলেদের ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে। স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির বার্ষিক সাধারণ সভায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের নতুন ফরম্যাট বা কাঠামো অনুমোদিত হয়েছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানিয়েছে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ১৪টি দল খেলবে বিশ্বকাপে। সেমিফাইনালের আগেই তিন রাউন্ড বা স্তরে খেলা হবে।

রাউন্ড ১: ১৪টি দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে তলানির ৩টি দল রাউন্ড রবিন বা লিগ পদ্ধতিতে একটি ‘সুপার সিরিজ’ খেলবে। এই সিরিজের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে যাবে।

রাউন্ড ২: (৩০ ম্যাচ): প্রথম রাউন্ডের বিজয়ী দল যোগ দেবে শীর্ষ ১১ দলের সঙ্গে। ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা অবস্থানে থাকা আরও একটি দল ‘সুপার ৭’ পর্বে উঠবে।

রাউন্ড ৩: সুপার ৭ (২১ ম্যাচ): এই রাউন্ডে ৭টি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে।

সেমিফাইনাল: প্রথম স্থানে থাকা দলটি চতুর্থ স্থানে থাকা দলের মুখোমুখি হবে এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল দুটি অন্য সেমিফাইনালে লড়বে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই টি-টুয়েন্টি বিশ্বকাপেও ২০টি দল খেলবে।

গ্রুপ পর্ব (৩০ ম্যাচ): ২০টি দলকে ৪টি করে মোট ৫টি গ্রুপে ভাগ করে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ‘সুপার ১০’ পর্বে যাবে।

সুপার ১০ (২০ ম্যাচ): এই পর্বে দুটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি সেমিফাইনালে চলে যাবে।

এলিমিনেটর (২ ম্যাচ): সেমিফাইনালের বাকি দুটি জায়গা ‘এলিমিনেটর’ রাউন্ডের মাধ্যমে নির্ধারিত হবে। সুপার টেন পর্বে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলগুলো বিপরীত গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মুখোমুখি হবে।

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো যথারীতি আগের নিয়মেই অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =