সোম ও মঙ্গলে হালকা বৃষ্টির সম্ভাবনা, দুই বঙ্গেই বাড়ছে তাপমাত্রা

কলকাতা : আগামী সপ্তাহের শুরুতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই বাড়তে চলেছে তাপমাত্রাও। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গেও। পাহাড়ঘেঁষা জেলাগুলিতে বৃষ্টিও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =