কুলগামে লতিফ ভাট খতম, কাশ্মীরে লস্করের শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি বলে দাবি অমিত শাহের

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তইবার স্থানীয় জঙ্গি লতিফ ভাট খতম হয়েছে। উপত্যকায় লস্করের শেষ পরিচিত সক্রিয় স্থানীয় জঙ্গি ছিল সে। বুধবার সমাজমাধ্যমে এই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ জানান, জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং গোয়েন্দা সংস্থাগুলির যৌথ উদ্যোগে বুধবার ভোরে কুলগামে অভিযান চালানো হয়। সেই অভিযানেই লতিফ ভাটকে খতম করা হয়েছে। এর আগের দিন কুলগামেই তার এক সহযোগী উমর নিসার নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থাগুলির যৌথ প্রচেষ্টাতেই এই অভিযান সফল হয়েছে। অভিযানে অংশ নেওয়া জওয়ান ও গোয়েন্দা সংস্থার কর্মীদের সাহসিকতার প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *