‘দিমাগী নকশাল’ নিয়ে ব্যাখ্যা কিরেন রিজিজুর

নয়াদিল্লি : ‘দিমাগী নকশাল’দের থেকে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে বলেছিলেন| সেই নিয়ে কংগ্রেস নেতা পি চিদম্বরম-সহ বিরোধীরা সমালোচনা শুরু করেছেন| সেইসব সমালোচনার জবাবে রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

রবিবার কিরেন রিজিজু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের ‘দিমাগী নকশাল’ বলেননি| ‘দিমাগী নকশাল’ বলতে মূলত তাদেরই উল্লেখ করা হয়েছে, যারা মাওবাদীদের সমর্থন করে ও ভারতীয় সংবিধান অস্বীকার করে| তিনি এও বলেছেন, ‘দিমাগী নকশাল’রা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ায় এবং ৩৭০ ধারাকে সমর্থন করে| রিজিজু আরও বলেছেন, ‘দিমাগী নকশাল’রা ‘চিকেন নেক’ কেটে ভারত থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায়।

উল্লেখ্য, শনিবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে বলেছিলেন, কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা এই ‘দিমাগী নকশাল’রা এখন সুযোগের অপেক্ষায় রয়েছে ও নৈরাজ্য সৃষ্টির নতুন নতুন পথ খুঁজছে। এরা সমাজকে ভুল পথে পরিচালিত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যেমন সশস্ত্র নকশালদের নির্মূল করতে সফল হয়েছে, তেমনই এখন এই ‘দিমাগী নকশালদের’ চিহ্নিত করে বিচ্ছিন্ন করার প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে নিশানা করে পি চিদম্বরম রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, তিনি গর্বিত যে, তিনি একজন ‘দিমাগী নকশাল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 3 =