নাম বদলালো কাঠুয়া স্টেশনের, সুখবর দিলেন জিতেন্দ্র সিং

কাঠুয়া : নাম বদলে গেল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া রেল স্টেশনের। শনিবার এই সুখবর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, কাঠুয়া রেল স্টেশনের নামকরণ করা হয়েছে ‘শহীদ ক্যাপ্টেন সুনীল কুমার চৌধুরী রেলওয়ে স্টেশন, কাঠুয়া’। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া রেল স্টেশনের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে “শহীদ ক্যাপ্টেন সুনীল কুমার চৌধুরী কাঠুয়া রেলওয়ে স্টেশন” রাখা হয়েছে।

এই শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে জম্মু ও কাশ্মীর সরকার নাম পরিবর্তনের এই নির্দেশ জারি করেছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, জনসাধারণের ব্যাপক দাবির প্রেক্ষিতে, কাঠুয়া রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছে “শহীদ ক্যাপ্টেন সুনীল কুমার চৌধুরী রেলওয়ে স্টেশন, কাঠুয়া”। উল্লেখ্য, কাঠুয়া রেল স্টেশনের নাম পরিবর্তনের দাবি ছিল দীর্ঘ দিনের, অবশেষে সেই দাবি মান্যতা পেল। নাম বদলে গেল জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ এই স্টেশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 9 =