সংসদের বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি : সংসদের বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করার প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাবটি গৃহীত হয়।

সভাপতিত্বের দায়িত্বে থাকা টিডিপি-র কেপি কৃষ্ণ প্রসাদ তেনেটি জানান, মহিলা সাংসদদের প্রতি অশালীন আচরণ ও কুরুচিকর ভাষা ব্যবহারের অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে কল্যাণকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =