জামিন পেলেন জেলবন্দি অভিনেতা রাজপাল যাদব

নয়াদিল্লি : ৯ কোটি টাকার চেক প্রত্যাখ্যাত (বাউন্স) হওয়ার অভিযোগে জেলবন্দি অভিনেতা রাজপাল যাদব জামিন পেলেন। চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিল দিল্লি হাই কোর্ট।

সিনেমা তৈরির জন্য তিনি ৫ কোটি টাকা ঋণ নেন। কিন্তু সিনেমাটি তেমন লাভের মুখ না দেখায় আর্থিক সমস্যায় পড়েন রাজপাল। অবশেষে ঋণদাতা সংস্থাকে দেওয়া চেক ব্যাঙ্কে প্রত্যাখ্যাত হওয়ায় ফৌজদারি মামলা শুরু হয়।

রাজপাল যাদবের বিরুদ্ধে দেড় কোটি টাকার মোট সাতটি চেক বাউন্স করার অভিযোগ ছিল। এর আগে তিনি ৭৫ লক্ষ টাকা জমা দিলেও বাকি অর্থ মেটাতে না পারায় আইনি জটিলতায় ফেঁসেছিলেন।

সোমবার শুনানির সময় অভিনেতার আইনজীবী আদালতকে জানান যে, বকেয়া দেড় কোটি টাকা অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এই তথ্য পাওয়ার পরই বিচারপতি অভিনেতার সাজা স্থগিত রেখে জামিন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =