ডায়মন্ড হারবার : পাঁচদিনের পুলিশ হেফাজত শেষে রবিবার ফের ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হয় জাহাঙ্গীর খান ওরফে ফলতার ‘পুষ্পা’কে।
মামলার তদন্তের স্বার্থে ধৃতকে পুনরায় ৬ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। পুলিশ সূত্রে খবর, মামলার তদন্তে আরও তথ্য সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন জানানো হয়েছিল ফলতা থানার পুলিশের তরফ থেকে।
সেই আবেদন মঞ্জুর করে আদালত এই নির্দেশ দেয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও বেশ কিছু নতুন মামলা দায়েরের আবেদনও আদালতে করা হয় তদন্তকারী আধিকারিকের তরফে। আদালত সেই আবেদনও মঞ্জুর করেছে।

