গণতন্ত্রে বিক্ষোভ দেখানোর অধিকার সবার আছে, মন্তব্য শশী থারুরের

তিরুঅনন্তপুরম : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরোধিতায় শুক্রবার কেরলের কোচিতে সিজেপি-র ‘যন্তর মন্তর অ্যাট কোচি’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। গণতন্ত্রে প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকারকে সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রত্যেকেরই গণতান্ত্রিকভাবে বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে।

শনিবার তিরুঅনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি; তাই তাঁদের বিক্ষোভ প্রদর্শন করতে দিন। দেখা যাক এই বিষয়ে সাধারণ মানুষ কী ভাবেন এবং তাঁদের কী প্রতিক্রিয়া হয়।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এবং নির্বাচনী সংস্কারের দাবিতে সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরে প্রতিবাদের পর এ বার কেরলের কোচির রাজেন্দ্র ময়দানে ‘যন্তর মন্তর অ্যাট কোচি’ আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি। দক্ষিণ ভারতের এই প্রতিবাদ সমাবেশ ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − two =