বিনয়ের সঙ্গে পরিশ্রমই বিজেপির এই ব্যাপক জয়ের কারণ: শাহ

কলকাতা : বিনয়ের সঙ্গে পরিশ্রমই পশ্চিমবঙ্গে বিজেপির এই ব্যাপক জয়ের কারণ বলে মন্তব্য করলেন অমিত শাহ। শুক্রবার তিনি বলেন, “চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির’’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণী আজ সত্যি হয়েছে। ২০১৪ থেকে যে যাত্রা শুরু হয়েছে তা অভূতপূর্ব।

ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুবাবুর নাম ঘোষণা করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার মানুষকে কোটি কোটি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার গঠন হয়েছে। পাঁচ দশক বাংলার কাছে দুঃস্বপ্ন। বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বিজেপি বদ্ধপরিকর।

শাহ বলেন, কেরল ও পশ্চিমবঙ্গ ছাড়া এত হিংসা কোথাও দেখিনি। বাম আমলের থেকেও ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে ২০২৬ সালে তাঁরই দল সরকার গঠন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =