হুগলি : পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবেই হবে বিধানসভা নির্বাচন, এই বিষয়ে আশাবাদী রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। একইসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এখন বন্ধ হয়ে যাওয়া অধ্যায়।
বৃহস্পতিবার হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর এসআইআর এখন একটি সমাপ্ত অধ্যায়। যদি এতে কোনও ত্রুটি থাকে, তবে তা অবশ্যই ভারসাম্যপূর্ণভাবে সমাধান করা হবে।
নির্বাচন কমিশন করবে, করা উচিত, এবং অবশ্যই আমি খুব আশাবাদী যে, ভোট (পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন) সুষ্ঠু হবে।”

