জোকায় বহুতলে আগুন, আতঙ্ক

কলকাতা : জোকায় একটি বহুতল ভবনে আগুন লেগে আতঙ্ক ছড়াল। রবিবার সকালে ওই ভবন থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা।

দ্রুত তাঁরা দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভবনের ২ নম্বর টাওয়ারের পঞ্চম তলে আগুন লাগে। সেই সময়ে ওই ঘরে কেউ ছিলেন না। টাওয়ারের বাকি আবাসিকদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =