সবকিছু ঠিক আছে, কল্যাণ প্রসঙ্গে বার্তা কীর্তির

নয়াদিল্লি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ খুললেও সব মিটে গিয়েছে বলে দাবি করলেন তৃণমূলের আর এক সাংসদ কীর্তি আজাদ। শুক্রবার কীর্তি দিল্লিতে সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, সবকিছু ঠিক আছে, কোনও সমস্যা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেগপ্রবণ, সহজেই রেগে যান। তবে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। তিনি খারাপ সময়েও দিদির পাশে ছিলেন; তিনি কখনই বিশ্বাসঘাতকতা করতে পারেন না বা পিছন থেকে ছুরি মারতে পারেন না।

এদিকে, বিদ্রোহী তৃণমূল নেতাদের প্রসঙ্গে কীর্তি আজাদ বলেন, কাকলি ঘোষ দস্তিদারকে ক্যামেরার সামনে ৫ লক্ষ টাকা নিতে দেখা গিয়েছিল। তখন তাঁর সততা কোথায় ছিল? কীর্তি আজাদ এদিন নিশানা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও।

বলেন, বামপন্থীরা ওকে বহিষ্কার করেছিল। ও ‘যুবরাজ’-এর কাছে পদের জন্য লাগাতার অনুনয়-বিনয় করে যাচ্ছিল। ওকে সাংসদ করা হলো, তারপর ট্রেড ইউনিয়ন সভাপতি করা হলো এবং পরবর্তীতে বিধায়ক করা হলো। আমাদের সরকার ক্ষমতায় এলে ওকে শ্রমমন্ত্রী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু এমন অকৃতজ্ঞ লোকজনকে নিয়ে আলোচনা করার কী দরকার? প্রশ্ন তোলেন কীর্তি আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − twelve =