মোহনবাগানে আসছেন এরউইন

বাগানে ফুল ফোটাতে আসছেন স্কটিশ স্ট্রাইকার লি হ্যারি এরউইন। মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়বেন তিনি। আইএসএলের আগে মোহনবাগানের শক্তি অনেকটাই বাড়ল। ৩২ বছর বয়সী অভিজ্ঞ লি এরউইনের সঙ্গে সবুজ মেরুনের চুক্তি এক বছরের।

ছ’ফুট দু’ইঞ্চি উচ্চতার এরউইন মূলত বক্স স্ট্রাইকার। গোলের মুখ খুলতে সিদ্ধহস্ত। গোল করায় পারদর্শী। উচ্চতা বেশি হওয়ায় সেট পিসে যে কোনও মুহূর্ত গোল করার ক্ষমতা রাখেন। জর্ডনের ক্লাব আল ফয়সলিতে খেলেছেন গতবছর।

স্কটিশ জাতীয় যুব দলের প্রাক্তনী এরউইনের ক্লাব ফুটবলে খেলার দীর্ঘ অভিজ্ঞতা আছে। জর্ডনের ক্লাব আল ফয়সলিতে খেলার আগে স্কটিশ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগের বহু ক্লাবে খেলেছেন।

এশিয়ার একাধিক নামী ক্লাবেও খেলার অভিজ্ঞতা আছে এরইউনের। বিশ্বের নামী ক্লাব যেমন মাদারওয়েল, লিডস ইউনাইটেড, বারি এফ সি, ট্যাক্টর এফ সি-তে খেলেছেন চুটিয়ে। এরউইন দলে যোগ দেওয়ায় পানোসের দলের শক্তি অনেকটাই বাড়ল।

চুক্তিতে সই করার পর লি এরউইন বলেন, ‘ভারতে প্রথম খেলতে আসছি। এখানকার বেশ কয়েকটি আইএসএল ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে। কিন্তু মোহনবাগান যেহেতু ভারতের সেরা ক্লাব তাই ওদের প্রস্তাবেই সম্মতি জানিয়ে ভারতে খেলতে আসছি।’ তিনি জানান, এখানে খেলে যাওয়া একাধিক স্কটিশ ফুটবলার বন্ধুদের মুখে মোহনবাগানের কথা শুনেছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seventeen =