কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধিদল সোমবার বৈঠকে বসেছে।
সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনার ও কমিশনের অন্যান্য আধিকারিকরা-সহ কমিশনের ওই প্রতিনিধি দলটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যায়ক্রমে এরাজ্যের পুলিশ, প্রশাসন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার, এবং বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন।
ওই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে উপস্থিত রয়েছেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এরাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, সহ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অন্যান্য আধিকারিকরা।

