দেশের স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে কাজ করা হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : বিগত ১২ বছরে দেশে উন্নতমানের স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার লক্ষ্যে কাজ করা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এক্স মাধ্যমে জানিয়েছেন, “গত ১২ বছরে ভারত উন্নতমানের স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার লক্ষ্যে কাজ করেছে। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘আয়ুষ্মান ভারত’-এর দেশ হিসেবে পরিচিত হতে পেরে আমরা গর্বিত; এই কর্মসূচির মাধ্যমে সমাজের সবচেয়ে প্রান্তিক ও অসহায় মানুষদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে।”

মোদী আরও জানান, “প্রধানমন্ত্রী ভারতীয় জন-ঔষধি পরিযোজনা’-র মতো উদ্যোগের ফলে ওষুধ এখন অনেক সাশ্রয়ী হয়েছে। স্টেন্ট ও হাঁটু প্রতিস্থাপনের (নি ইমপ্ল্যান্ট) মতো চিকিৎসা সরঞ্জামের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে, যা বহু মানুষকে উপকৃত করেছে। পাশাপাশি, আরও বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান ও আসন সংখ্যা বৃদ্ধির ফলে চিকিৎসা শিক্ষা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য হয়ে উঠেছে। একটি সুস্থ ভারত গড়ে তোলার লক্ষ্যে আমরা আমাদের এই যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seventeen =