প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন ও কুন্তল ঘোষকে তলব ইডি-র

কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈন এবং শাসকদলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল ইডি। ১৬ থেকে ১৯ মার্চের মধ্যে তাঁদের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

তদন্তকারীদের দাবি, ওই দুজনের পাশাপাশি নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় শতাধিক চাকরিপ্রার্থীকেও ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হচ্ছে।

এর আগে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি এবং সিবিআই। এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। অন্য দিকে, নিয়োগ দুর্নীতি মামলায় আগেও মণীশকে তলব করেছিল সিবিআই। তার পর সিবিআই দফতরে গিয়ে হাজিরাও দিয়েছিলেন তিনি। এ বার এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হল কুন্তল এবং মণীশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =