ফের সক্রিয় ইডি; সব্যসাচী ও তাঁর ঘনিষ্ঠের বিভিন্ন ঠিকানায় তল্লাশি

কলকাতা : ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সকাল থেকে পার্ক স্ট্রিট, খিদিরপুর-সহ কলকাতা ও শহরতলির মোট ১১টি ঠিকানায় সব্যসাচী ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তার পর তৃণমূল নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ।

এর আগে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনার সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা। এবার তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে আবারও সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − two =