তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ভূকম্পন, কেঁপে উঠল নেপালও

কাঠমান্ডু : তিব্বত সীমান্তে প্রাকৃতিক বিপর্যয় ও নেপালের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির ক্ষত কাটতে না কাটতেই ভূকম্পন। তিব্বত সীমান্ত সংলগ্ন নেপালে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার রাতে হঠাৎ এই ভূমিকম্পের জেরে সীমান্ত সংলগ্ন অঞ্চলজুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, ভারতীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩৮ মিনিটে এই কম্পনটি অনুভূত হয়। এর উৎসস্থল ছিল তিব্বত সীমান্ত লাগোয়া নেপালের পার্বত্য এলাকা।

এই কম্পনের রেশ কাটতে না কাটতেই বুধবার ভোরে কেঁপে ওঠে তিব্বত ভূখণ্ড। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোরে অনুভূত হওয়া এই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =