জল ছাড়ার পরিমাণ বাড়ল ডিভিসি-র, বানভাসি হওয়ার আশঙ্কা দক্ষিণবঙ্গে

কলকাতা : ভারী বৃষ্টির সতর্কতা সত্ত্বেও ডিভিসি-র জল ছাড়ার পরিমাণ আরও বাড়ল। ফলে দুর্গাপুর থেকে ৫৯ হাজার কিউশেক জল ছাড়া শুরু হয়েছে। মাইথন এবং পাঞ্চেতে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে ৬৫০০০ করা হয়েছে।

জারি কমলা সতর্কতা । ঝাড়খন্ড এবং বিহারে বৃষ্টি হওয়ায় তেনু ঘাটেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে ৫৯ হাজার ৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে। ফলে বানভাসি হওয়ার আশঙ্কা দক্ষিণবঙ্গে।

বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার। কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টি পড়ছে জেলায় জেলায়। ফলে এমন পরিস্থিতিতে জল ছাড়ার পরিমাণ বাড়ানোয় বাড়ছে বানভাসি হওয়ার আশঙ্কা।