পুরী : পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার সকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জগন্নাথ মন্দিরে পূজার্চনা করেছেন।
তিনি দেবস্নান পূর্ণিমা উপলক্ষ্যে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার ‘স্নানযাত্রা’-ও প্রত্যক্ষ করেন। পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “স্নান পূর্ণিমার এই শুভলগ্নে মহাপ্রভুর দর্শন লাভের সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশ্বব্যাপী এই সংকটময় সময়ে মানবসভ্যতা, আমাদের ভারত এবং আমাদের রাজ্য ওড়িশার ওপর যেন মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ বজায় থাকে; তবেই আমাদের সকলের জীবনে সমৃদ্ধি ও সুখ আসবে। প্রভুর আশীর্বাদ যেন আমাদের জীবনের দিশারী হয়ে থাকে।”

