এসএসসি-র শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু, আগামী মাসেই স্কুলে নিযুক্তি

কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং মঙ্গলবার শুরু হয়েছে। সল্টলেকে কমিশনের প্রধান কার্যালয়ে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে।

মেধা তালিকার মাধ্যমে ওপেন কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছে। ফলে মেধার ভিত্তিতে সকল প্রার্থী, স্কুল বাছাইয়ের সমান সুযোগ পাবেন বলে জানিয়েছে এসএসসি। স্কুল বাছাইয়ের পর কমিশন প্রার্থীদের সুপারিশপত্র দেবে। আগামী মাস থেকেই শিক্ষকরা সংশ্লিষ্ট স্কুলে নিযুক্ত হবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, একাদশ ও দ্বাদশের মেধা তালিকায় ১৮ হাজার ২২৭ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। ১২ হাজার ৪৪৫টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 7 =