রাজ্যের ২৮৪ আসনে প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের, বহরমপুরে প্রার্থী অধীর

কলকাতা : অবশেষে রাজ্যের ২৮৪টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। রবিবার প্রার্থীতালিকা প্রকাশ করা হল। ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তবে জল্পনা সত্যি করেই এবার মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা আসন থেকে লড়াইয়ের ময়দানে নামছেন অধীর চৌধুরী। এ আই সি সি থেকে প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, বালিগঞ্জ কেন্দ্রে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র প্রার্থী হয়েছেন।

মালদা জেলার মালতীপুর কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে মৌসম নূর| বীরভূম জেলার হাসন কেন্দ্রে মিল্টন রশিদ রয়েছেন। উল্লেখ্য, কংগ্রেস পাহাড়ের তিন কেন্দ্র কালিম্পং ও দার্জিলিং এবং কার্শিয়াং – যথাক্রমে শান্তা কুমার প্রধান, মাধপ রাই ও সরোজ কুমার খাটরি প্রার্থী পদের তালিকায় রয়েছেন। চাকুলিয়া কেন্দ্রের প্রার্থী – আলি ইমরান রামজ ( ভিক্টর)। ইটাহার কেন্দ্রে – অমল আচার্য প্রার্থী।

মোহিত সেনগুপ্ত – রায়গঞ্জে। ভবানীপুরে – প্রদীপ প্রসাদ এবং রাসবিহারীতে – আশুতোষ চ্যাটার্জি, মানিকতলা – সুমন রায়চৌধুরী, হাওড়া (দক্ষিণ) দীপশিখা ভৌমিক, হুগলির উত্তর পাড়া – সুব্রত মুখার্জি, চুঁচুড়াতে – মৈনুল হক। পুরুলিয়া জেলার বাঘমুন্ডিতে – নেপাল চন্দ্র মাহাতো। পানিহাটিতেও কংগ্রেসের প্রার্থী রয়েছে শুভাশিস ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =