রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, ১৬ মার্চ হবে ভোট

নয়াদিল্লি : রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ১০টি রাজ্যের ৩৭টি আসন পূরণের জন্য আগামী ১৬ মার্চ হবে রাজ্যসভার নির্বাচন। একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিনেই ভোট গণনা করা হবে। ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত হবে ভোটগ্রহণ।

পশ্চিমবঙ্গের পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। কাছাকাছি সময়ে খালি হচ্ছে ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভার আসন। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের ওই পাঁচ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে।

রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। ওই বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। ভোট হবে ১৬ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =