স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফায় সর্বোচ্চ ভোটদান, দাবি সিইসি জ্ঞানেশ কুমারের

কলকাতা, নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে চলতি বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদানের হার রেকর্ড হয়েছে বলে দাবি করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বুধবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত বার্তায় তিনি বলেন, “চুনাও কা পর্ব পশ্চিমবঙ্গ কা গর্ব”। ভোট উৎসবে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণকে তিনি গণতন্ত্রের বড় সাফল্য হিসেবে ব্যাখ্যা করেন।জ্ঞানেশ কুমার জানান, পশ্চিমবঙ্গের মানুষ উৎসবের আবহে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রথম ও দ্বিতীয় দফার ভোটে রেকর্ড সংখ্যক ভোটার বুথমুখী হওয়ায় নির্বাচন কমিশনও সন্তুষ্ট। তাঁর বক্তব্য, মানুষের সক্রিয় অংশগ্রহণই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মূল শক্তি।নির্বাচন কমিশনের তরফে ভোটার সচেতনতা কর্মসূচি, বাড়ি বাড়ি প্রচার এবং শহর ও গ্রামে সহজে পৌঁছনো যায় এমন ভোটকেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

কমিশনের দাবি, সেই উদ্যোগের ফলেই ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।এদিন পশ্চিমবঙ্গের ভোটারদের ধন্যবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে মানুষের এই অংশগ্রহণ আগামী দিনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =