নিট প্রশ্নফাঁস কাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

নয়াদিল্লি : দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে নিট-এর প্রশ্নপত্র ফাঁস মামলায় ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। নিটের প্রশ্ন ফাঁস মামলার জন্য গঠিত ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অনু গ্রোভার বলিগা এর শুনানি করবেন।

অভিযুক্তদের তালিকায় আছেন যশ যাদব, মাঙ্গি লাল বিওয়াল, দীনেশ বিওয়াল, বিকাশ বিওয়াল, শুভম খায়রনার, ধনঞ্জয় লোখন্ডে, প্রহলাদ কুলকার্নি, তেজস হর্ষদ কুমার, ড. মনোজ শিরুরে, শিবরাজ রঘুনাথ মোটগাঁওকর, মণীষা ওয়াঘমারে, মণীষা মানধারে এবং মণীষা সঞ্জয় হাওলদার। তাঁরা সকলেই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সিবিআই তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে।

নিট প্রশ্নপত্র ফাঁস মামলার শুনানির জন্য গঠিত ফাস্ট ট্র্যাক কোর্টে প্রথম দিন (২৭ জুলাই) শুনানি স্থগিত হয়ে গিয়েছিল। দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি. কে. উপাধ্যায় এই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিয়েছিলেন। তিনি এই মামলায় শুনানির জন্য বিচারক অনু গ্রোভার বলিগাকে নিযুক্ত করেন। আদালত পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যাক্ট-এর অধীনে দায়ের করা মামলাগুলির বিচার করবে।

উল্লেখ্য, ৩ মে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের পর এই পরীক্ষা বাতিল করা হয়| ২১ জুন পুনরায় পরীক্ষা হয়। কেন্দ্রীয় সরকার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 19 =