Category Archives: রাজ্য

বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা ইডি-র

পশ্চিম বর্ধমান : কয়লা পাচার মামলায় ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি-র অভিযান। বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। এদিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই গেটে হাজিরার নোটিস লাগায় ইডি-র আধিকারিকরা। আগামী ১৩ মার্চ দুপুর ১২-১টার মধ্যে হাজিরা […]

ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত হাইকোর্টই নেবে, রাজ্যের আর্জি ফেরাল শীর্ষ আদালত

নয়াদিল্লি : ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এসআইআর মামলায় এমনই জানাল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। সেই আবেদনের ভিত্তিতে শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। […]

অবাধ ও শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না : জ্ঞানেশ কুমার

কলকাতা : অবাধ ও শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ (ফুল) বেঞ্চের তিন দিনের রাজ্য সফর শেষ হচ্ছে মঙ্গলবার। এদিন দুপুরে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ জানালেন, বুথ বা ভোটকেন্দ্রের […]

সংসদ চত্বরে জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের

নয়াদিল্লি : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখন পশ্চিমবঙ্গ সফরে। আর ঠিক এই সময়ে দিল্লিতে সংসদ চত্বরে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পরে যে সব ভোটারের নাম বাদ পড়েছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে […]

বেলুড় থেকে দক্ষিণেশ্বর – কমিশনারকে ঘিরে বিক্ষোভ, তবু হিংসামুক্ত ভোটের বার্তা জ্ঞানেশের

কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসে মঙ্গলবার সকালে ধর্মীয় পরিক্রমায় বেরোলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালীঘাট মন্দিরে আগের দিনের সফরের পর এ দিন সকাল প্রায় ৭টা নাগাদ তিনি পৌঁছন বেলুড় মঠে। সেখানে মূল মন্দিরে প্রণাম সেরে মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ–এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। প্রায় ৪৫ মিনিট […]

এসআইআর সম্পূর্ণ না হলে নির্বাচন নয়, “নো এসআইআর নো ভোট”—মন্তব্য শমিক ভট্টাচার্যের

বারাসাত : ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া উচিত নয় বলে মন্তব্য করলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যতক্ষণ না এসআইআরের কাজ সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ নির্বাচন হওয়া উচিত নয়। নো এসআইআর, নো ভোট।”তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমার যতই […]

বঙ্গে এক দফায় ভোটের দাবি সিপিআইএম-এর, নিরাপত্তা চায় কংগ্রেস

কলকাতা : নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গে এক দফায় ভোটের দাবি জানিয়েছে সিপিআইএম। সর্বোচ্চ দু’দফায় ভোট করানো হলেও তাদের আপত্তি নেই। এসআইআর নিয়ে কমিশনের বৈঠকে সোমবার ক্ষোভ উগরে দিয়েছে সিপিএমের প্রতিনিধি দল। মহম্মদ সেলিম বেরিয়ে বলেন, ‘‘আমরা জানতে চেয়েছি কমিশন একটা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষকে শত্রু বানাল কেন? মানুষের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল? […]

মৌড়িগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় আগুন, পুড়ে ছাই কয়েকটি দোকান

হাওড়া : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার মৌড়িগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। শনিবার রাত ১১টার পরে মৌড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ধারের কয়েকটি দোকানে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দকমলের দু’টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। শনিবার রাতে একটি অস্থায়ী দোকানে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশে। পুড়ে ছাই […]

“নটি-ন্যাস্টি বিজেপি পক্ষপাতদুষ্ট কমিশনকে ব্যবহার করে এই কাজ করছে”, তোপ মমতার

কলকাতা : “বিজেপি ও কমিশন সাধারণের ভোটাধিকার কাড়ছে। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছে।” শনিবার ধর্মতলার ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলে তোপ দাগেন, “নটি-ন্যাস্টি বিজেপি পক্ষপাতদুষ্ট কমিশনকে ব্যবহার করে এই কাজ করছে।” এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। তারপরই বিজেপি ও […]

মমতার সময় শেষ হয়ে এসেছে, কটাক্ষ রাহুল সিনহার

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। ধর্মতলায় মমতার ধর্নাকে কটাক্ষ করে শনিবার রাহুল সিনহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, এখন তিনি টাকা বিতরণ করে ক্ষমতায় থাকতে চান। কিন্তু জনগণও সিদ্ধান্ত নিয়েছে যে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এটি জনগণের করের টাকা। তাই, তারা টাকা নিয়ে চোরদের শাসনের অবসান ঘটাবে।” […]