Category Archives: দেশ

ট্রায়ালের সময় ভেঙে পড়ল ডিআরডিও-র ড্রোন 

কর্নাটক: ট্রায়ালের সময় ভেঙে পড়ল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও-এর ড্রোন। ডিআরডিও সূত্রে খবর, কর্নাটকের চিত্রদুর্গর একটি গ্রামের চাষের জমিতে ওই ড্রোনটি ভেঙে পড়ে। ডিআরডিও-র আনম্যানড এরিয়াল ভেহিক্যালের অর্থাৎ ইউএভি-র নাম তাপস। ট্রায়ালের সময়ই যান্ত্রিক গোলযোগের জেরে তা ভেঙে পড়ছে বলে ডিআরডিও-র তরফে জানানো হয়েছে। পাশাপাশি ডিআরডিও-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিআরডিও-র […]

বাবার জন্মবার্ষিকী পালন করতে স্পোর্টস বাইকে লেহ-তে রাহুল গান্ধি

আবারও নয়া অবতারে রাহুল গান্ধি। এবার লাদাখের হিল কাউন্সিলের নির্বাচনের দিন কয়েক আগেই ভূস্বর্গে পৌঁছে গেলেন রাহুল। রাহুল যে লেহ সফরে যাবেন, তা অবশ্য অনাস্থা বিতর্কের সময়ই জানিয়েছিলেন। সেই মতোই হাজির তিনি। এদিন লেহ জেলা কংগ্রেসের সভাপতি শেরিং নামগিয়াল জানান, শুক্রবার ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে স্থানীয় ছেলেমেয়েদের সঙ্গে দীর্ঘ কথা বলেন রাহুল। সঙ্গীদের সঙ্গে নিয়ে লেহ-তে […]

সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় এবার সামনে এল পাক যোগের তত্ত্ব

গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় এবার সামনে এল পাক যোগের তত্ত্ব। সূত্রে এ খবরও মিলছে, এই খুনের পরিকল্পনা উত্তরপ্রদেশে। আর এই খুনের সময় ব্যবহৃত অস্ত্র এসেতে পাকিস্তান থেকে এমনটাই দাবি তদন্তকারীদের। এরই পাশাপাশি মুসেওয়ালা খুনে জড়িতদের বেশ কয়েকটি ছবিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গেছে খুনের বেশ কয়েকদিন আগে পর্যন্ত অভিযুক্তরা অযোধ্যা ও লখনউতে ঘুরে […]

সংবাদমাধ্যমে সরকার বিরোধী খবর যাচাই করবে যোগী সরকার

নয়া ফরমান যোগী আদিত্যনাথের সরকারের। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর যাচাই করবে সরকার। সরকারের ভাবমূর্তি খণ্ডন হচ্ছে এমন কোনও ধরণের ‘নেগেটিভ নিউজ’ প্রকাশিত হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রশ্ন করার নির্দেশ দেওয়া হল প্রশাসনিক আধিকারিকদের। অর্থাৎ, যোগী সরকারের তরফ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হল, সরকার যদি মনে করে প্রকাশিত কোনও খবর ভিত্তিহীন এবং সেখানে সঠিক তথ্য পরিবেশন করা হয়নি, […]

ডিবুস্টিং প্রক্রিয়ায় ল্যান্ডার থাকবে স্বয়ংক্রিয় মোডে, জানালেন প্রাক্তন ইসরো প্রধান

ভারতবাসীর নজর এখন চন্দ্রযান-৩-এর দিকেই। আর এই চন্দ্রযান ৩ নিয়ে এবার মুখ খুলতে দেখা গেল প্রাক্তন ইসরো প্রধানকে। এই প্রসঙ্গে তিনি জানান, চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’-এর ডিবুস্টিং কৌশল শুরু হলে, ল্যান্ডারটি ‘স্বয়ংক্রিয় মোডে’ থাকবে। ডেটার উপর ভিত্তি করে এবং নিজস্ব বুদ্ধিমত্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে কীভাবে এর কাজগুলি সম্পাদন করতে হবে। এক্ষেত্রে সেন্সর এবং অন্যান্য […]

বিহারে সাংবাদিক খুনের ঘটনায় ধৃত ৪

বিহারে সাংবাদিক খুনের ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে চারজনকে। বিহার পুলিশের কাছে খবর রয়েছে, এই ঘটনায় জড়িত রয়েছেন আরও দুজন। পুলিশের তরফ থেকে এই দুজনের খোঁজ চালানো হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, শুক্রবার বিহারের আরারিয়া জেলায় খুন হন এক সাংবাদিক। কয়েকজন দুষ্কৃতী ভোরবেলায় তাঁর বাড়িতে চড়াও হয় এবং সরাসরি তাঁর বুক লক্ষ্য় করে গুলি […]

নির্মাণ শিল্পে নতুন অধ্যায়! দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিসের উদ্বোধন বেঙ্গালুরুতে

বেঙ্গালুরুতে ভারতের প্রথম থ্রি ডি-প্রিন্টেড পোস্ট অফিস ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার প্রযুক্তির পথে আরও একধাপ এগিয়ে প্রিন্টার থেকে বেরল আস্ত ডাকঘর! আর এই থ্রিডি ম্যাজিক দেখে রীতিমতো মুগ্ধ প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। নির্মাণশিল্পে নতুন অধ্যায় জুড়ে দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডাকঘর তৈরি হয়েছে বেঙ্গালুরুতে। শুক্রবার শহরের ক্যামব্রিজ লেআউট এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি […]

‘নায়ক’-এর স্বত্বাধিকার সত্যজিৎ রায়েরই, সম্মত ডিভিশন বেঞ্চ

‘নায়ক’-এর স্বত্বাধিকারী পরিচালক সত্যজিৎ রায়েরই। প্রযোজনা সংস্থার সঙ্গে এ নিয়ে বিরোধে, বৃহস্পতিবার দিল্লি আদালতের সিঙ্গল বেঞ্চের রায়েই সম্মতি জানাল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সেরা ছবি ‘নায়ক’। সত্যজিৎ রায়ের যে সমস্ত কালজয়ী সিনেমা রয়েছে তার মধ্যে এটি অন্যতম। ‘নায়ক’ ছবিতে অভিনয় করেছিলেন বাংলার মহানায়ক উত্তম কুমার। এই সিনেমা একজন সুপারস্টারের উত্থান-পতনের গল্প […]

প্রকৃতির প্রতিশোধে বিপর্যস্ত হিমাচল ও উত্তরাখণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৮১

প্রকৃতির উপর মানুষের লাগামছাড়া অত্যাচারের ফলই আজ ভুগতে হচ্ছে উত্তরের দুই রাজ্যে। এমনটাই মত পরিবেশবিদদের। বৃষ্টির জেরে হড়পা বান আর ধসের তাণ্ডব চলছে গোটা হিমাচল প্রদেশ জুড়ে। রাজধানী শিমলায় গত কয়েক দিনে মুহুর্মুহু ধস নেমেছে একাধিক জায়গায়। সেই ধসে চাপা পড়ে কেউ নিখোঁজ, কারও দেহ উদ্ধার হয়েছে। কেউ পরিজনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন। একটানা বৃষ্টি […]

দেশ জুড়ে ৭ মাল্টি ট্র্যাকিং প্রকল্পের জন্য বিপুল অর্থ বরাদ্দ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে

ভারতের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা  (CCEA) কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের সর্ববৃহৎ সাতটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় রেলের মোট ২৩৩৯ কিমি ট্র্যাকের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য  প্রায় ৩২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে বিদ্যমান লাইনের ক্ষমতা বাড়ানো, ট্রেন চলাচল ব্যবস্থাকে আরও মসৃণ করে তোলা, […]