ফের অশান্ত মণিপুর। আবার ঘটল সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা। শুক্রবার রাতে বিষ্ণুপুর জেলার মেইতেই অধ্যুষিত কাওয়াকটা এলাকায় সশস্ত্র কুকি জঙ্গিদের হামলায় তিন জনের মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় ওই এলাকায় কুকিদের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। মণিপুরের সাম্প্রতিক হিংসাপর্বে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী পিডিএফ-এর ভূমিকা নিয়েও বেশ কিছু অভিযোগ উঠেছে। বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর এলাকায় মেইতেই গ্রামগুলিতে […]
Category Archives: দেশ
‘মোদি পদবি’ মামলায় বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুলের শাস্তিতে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে কংগ্রেস নেতার করা আবেদনের চূড়ান্ত রায়দান না হওয়া পর্যন্ত এই মামলায় রাহুলকে কোনও শাস্তি পেতে হবে না। যার অর্থ কংগ্রেস নেতার ২০২৪ লোকসভা নির্বাচনে লড়ার ক্ষেত্রে আর বাধা রইল না। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি আর এস […]
বিরোধীদের ‘আপত্তি’র মধ্যেই বৃহস্পতিবার দিল্লির আমলাতন্ত্র নিয়ে বিল পাশ হয়ে গেল লোকসভায়। সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ার পরই ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। এই বিল প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, ‘বিলটিকে সমর্থনের জন্য ওদের (কেন্দ্রীয় সরকার) একটিও যথার্থ যুক্তি নেই…ওরাও জানে যে, ভুল করছে।এই বিলটা হল দিল্লিবাসীকে ক্রীতদাস করার বিল।মানুষকে অসহায় করবে এই […]
অশান্ত মণিপুরের পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য সে রাজ্যে যাওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বুধবার দুপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে এই দাবি জানাল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ৩১ জন প্রতিনিধি। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি জানিয়ে রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দেন বিরোধী সাংসদেরা। বুধবারের প্রতিনিধিদলে ছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন, […]
রেল ব্রিজ তৈরির কাজ চলছিল। আচমকা ১০০ ফুট উপর থেকে ছিড়ে পড়ল ব্রিজ নির্মাণে ব্যবহৃত গার্ডার লঞ্চার মেশিন (বিশেষ ক্রেন)। সেই ক্রেন চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জন শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায়। ঘটনায় দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র […]
পৃথিবীর কক্ষপথে ১৭ দিন থাকার পর পৃথিবীর মধ্যাকর্ষণ বলকে ছিন্ন করে ১ অগাস্ট চন্দ্রযান-৩ পাড়ি জমাল চাঁদের কক্ষপথের দিকে। এরপর ইসরোর টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, এখনও পর্যন্ত ঠিকভাবেই কাজ করছে চন্দ্রযান-৩। টুইটে লেখা হয়, ‘আই অ্যাম ডুইং গ্রেট!’ প্রতীকী ছবিটি প্রকাশ ইসরো বোঝাতে চায় এখনও পর্যন্ত একেবারে ঠিকভাবেই কাজ করছে চন্দ্রযান-৩। এদিকে ইসরোর তরফে […]
ট্রেনে টহল দেওয়ার সময় চার জনকে হত্যা করেছেন আরপিএফ কর্মী চেতন সিং। তার এমন আচরণের কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আরপিএফের ইনস্পেক্টর জেনারেল (পশ্চিম রেল) প্রবীণ সিন্হা সংবাদমাধ্যমকে জানালেন, অল্পতেই মাথা গরম করে ফেলতেন ওই আরপিএফ কর্মী। কোনও ঝগড়া কিংবা বিবাদ ছাড়াই চেতন চার জনকে গুলি করেছেন বলে জানিয়েছেন তিনি। আরপিএফের একটি […]
অন্য রাজ্যের কথা তুলে মণিপুরের ঘটনাকে বিচার করা যায় না। মণিপুর মামলার শুনানিতেও উঠে এল বাংলার প্রসঙ্গ। মণিপুর প্রসঙ্গে একটি মামলার শুনানিতে এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় নতুন একটি আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মণিপুরের দুই নির্যাতিতা। এই মামলার শুনানিতেই এক আইনজীবী পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের নারী নির্যাতনের প্রসঙ্গ […]
কলকাতা: এক পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে উত্তাল কেরল। সেই ঘটনায় সামাজমাধ্যমে দুঃখপ্রকাশ করল কেরলের পুলিশ। যা কার্যত নজিরবিহীন। সমাজমাধ্যমে তারা লিখল, ‘সরি ডটার’। পুলিশের তরফে এ-ও জানানো হয়েছে, নাবালিকাকে বাঁচানোর তাদের সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে। তাকে নিরাপদে বাবা-মায়ের হাতে তুলে দিতে পারেনি পুলিশ। এ জন্য তারা ক্ষমাপ্রার্থী। শুক্রবার থেকে নিরুদ্দেশ ছিল […]










