Category Archives: দেশ

ফের সুর নরম মার্কিন প্রেসিডেন্টের, মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প

নয়াদিল্লি : ফের সুর নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোরে নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্পের দাবি, বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি কথা বলতে আগ্রহী বলেও জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প লেখেন, আগামী সপ্তাহগুলিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলতে ভীষণ আগ্রহী। ওই পোস্টে মোদীকে ‘খুব ভাল বন্ধু’ হিসাবেও দাবি করেছেন […]

অশান্ত নেপাল সেনার দখলে, চলছে শান্তি ফেরানোর চেষ্টা

কাঠমাণ্ডু : নিয়ন্ত্রণ নেওয়ার পরে নেপালে শান্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়েছে নেপালের সেনাবাহিনী। বর্তমানে আংশিক স্থগিত রয়েছে পরিষেবা। ইন্ডিগো ও নেপাল এয়ারলাইন্স ইতিমধ্যেই দিল্লি- কাঠমান্ডু বিমান পরিষেবা স্থগিত রেখেছে। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ইস্তফার পর বর্তমানে নেপালের দায়িত্বে সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করেছে তারা। নেপাল সরকারের প্রধান […]

ইতিহাসের পাতায় ১০ সেপ্টেম্বর : “বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৫ : কাহিনি বদলান, জীবন বাঁচান”

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস প্রতি বছর ১০ সেপ্টেম্বর পালিত হয়। এর উদ্দেশ্য আত্মহত্যার মতো একটি গুরুতর সামাজিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এটিকে প্রতিরোধ করার জন্য বৈশ্বিক স্তরে সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করা। এই দিবসের সূচনা ২০০৩ সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (আইএএসপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একসঙ্গে করে। প্রতি […]

পঞ্জিকা : ১০ সেপ্টেম্বর,২০২৫ (বুধবার)

বাংলা তারিখ: ভাদ্র ২৪, ১৪৩২ বঙ্গাব্দ বাংলা মাস: ভাদ্র (অমন্ত) / আশ্বিন (পূর্ণিমান্ত) Gregorian তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার বিক্রম সংবৎসর: ২০৮২ (ভাদ্র), শক সংবৎসর: ১৯৪৭, বিশ্ববাসু সূর্য ও চন্দ্র সম্পর্কিত সময় সূর্যোদয়: সকাল ৫:২৫ সূর্যাস্ত: সন্ধ্যা ৫:৪১ চন্দ্রোদয়: রাত ৭:২৮ চন্দ্রাস্ত: সকাল ৮:৪৫ (পরের দিন) তিথি কৃষ্ণ পক্ষ তৃতীয়া: ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:২৯ থেকে […]

বুধবার (১০ সেপ্টেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  মেষ – পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে কাজ সফল করার চেষ্টা লাভ দেবে। তবে চক্রান্তে না জড়িয়ে নিজের কাজে মন দিন। গতকালের পরিশ্রম আজ ফল দেবে। আলস্য পরিহার করুন। ব্যবসায়িক কাজে নতুন সমন্বয় তৈরি হবে। বন্ধুদের সাথে অংশীদারিতে করা কাজে লাভ হবে। শুভ সংখ্যা – ৩, ৫, ৭ বৃষ – ঝুঁকি থেকে দূরে থাকাই বুদ্ধিমানের […]

উপরাষ্ট্রপতি নির্বাচনে সিপি রাধাকৃষ্ণন বিজয়ী

নয়াদিল্লি : জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী ইন্ডি (INDI) জোটের প্রার্থী বি. সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে পরাজিত করেন। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সংসদ ভবন চত্বরে ভোটগ্রহণ এবং তারপর ভোট গণনা হয়। ফলাফল ঘোষণার সময় রাজ্যসভার মহাসচিব পি সি মোদি জানান, […]

উপরাষ্ট্রপতি নির্বাচনের গণনা শুরু, ভোট পড়েছে ৯৭ শতাংশের বেশি

নয়াদিল্লি : উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সন্ধ্যা ৬টার পর ভোট গণনা শুরু হয়েছে। উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য লড়াই হচ্ছে এনডিএ মনোনীত প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন এবং ইন্ডি জোটের মনোনীত প্রার্থী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির মধ্যে। ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের […]

নেপালের প্রেসিডেন্টের বাড়িতে আগুন ধরাল বিক্ষোভকারীরা, পদত্যাগ প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর

কাঠমান্ডু  : প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার দাবিতে যুবসমাজের বিক্ষোভের জেরে অশান্ত নেপাল। মঙ্গলবার থেকে ফের নতুন করে বিক্ষোভ ছডিয়েছে দেশের বেশ কয়েকটি অংশে। দেশের নেতা-মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে ক্ষুব্ধ জনতা। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবনেও ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডের বাড়িতেও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। চাপের […]

বিক্ষোভে উত্তাল নেপাল, সীমান্তে ‘হাই অ্যালার্ট’ জারি ভারতের

নয়াদিল্লি : ছাত্র-যুবদের প্রবল বিক্ষোভে উত্তাল প্রতিবেশী দেশ নেপাল। যার জেরে ভারত-নেপাল সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ‘হাই অ্যালার্ট’ জারি করে বেশির ভাগ সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরাখণ্ড— এই পাঁচটি সীমান্তবর্তী রাজ্যে নজরদারি বাড়ানো হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবার সকাল […]

প্রথম ভোট মোদীর, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ সোনিয়া-সহ অনেকের

নয়াদিল্লি : উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ভোট দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। মঙ্গলবার সকাল ১০-টা থেকে শুরু হয় ভোটপর্ব। প্রথমেই ভোট দেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও লোকসভা ও রাজ্যসভার সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, কংগ্রেসের শশী থারুর, কেন্দ্রীয় […]