Category Archives: দেশ

তিরুবনন্তপুরমে ৩টি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর

তিরুবনন্তপুরম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কেরলের তিরুবনন্তপুরমে ৩টি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পিএম স্বনিধি ক্রেডিট কার্ড-এরও সূচনা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরলের রাজেন্দ্র আর্লেকর এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী মোদী এদিন তিনটি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেন, […]

ভূস্বর্গে তুষারপাত, শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচল

শ্রীনগর ও শিমলা : পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরে শুক্রবার ব্যাপক তুষারপাত হয়েছে। বারামুল্লার সোপোর ও সংলগ্ন এলাকা পুরু বরফে ঢেকে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ি এলাকায় মাঝে মাঝেই তুষাপরপাতের সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি শুক্রবার ভারী তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশেও। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে হিমাচল। শুক্রবার সকাল […]

ইতিহাসের পাতায় ২৩ জানুয়ারি

ভারতের ইতিহাসে ২৩ জানুয়ারি  নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম (১৮৯৭) ২৩ জানুয়ারি ১৮৯৭ সালে ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দেন। এই দিনটি বর্তমানে “পরাক্রম দিবস” হিসেবে পালিত হয়।  বীর সুরেন্দ্র সাইয়ের জন্ম (১৮০৯) ওড়িশার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বীর […]

পঞ্জিকা : ২৩ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার)

ইংরেজি তারিখ: 23 January 2026 বার: শুক্রবার বাংলা সাল: ১৪৩২ বঙ্গাব্দ বাংলা মাস: মাঘ  পঞ্চাঙ্গ তিথি: মাঘ শুক্লা পক্ষ পঞ্চমী – রাত প্রায় ১:৪৬ পর্যন্ত এরপর ষষ্ঠী তিথি শুরু নক্ষত্র: দিনের প্রথম ভাগে পূর্বভাদ্রপদা পরে উত্তরভাদ্রপদা যোগ: পরিঘ যোগ পরে শিব যোগ পক্ষ: শুক্লা পক্ষ  সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল প্রায় ৬:৫৭ সূর্যাস্ত: সন্ধ্যা প্রায় […]

শুক্রবার (২৩ জানুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি আজকের দিনটি নিজেকে ইতিবাচক করার। যদি আপনি চিন্তিত থাকেন, তাহলে এই সময়ে নিজের অর্জনগুলো মনে করা উচিত। আর্থিকভাবে স্থিতিশীল থাকুন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর ভরসা রাখুন। বৃষ রাশি বৃষ রাশির জাতকদের ব্যক্তিগত জীবনে ভালো খবর মিলতে পারে। প্রেমজীবনে পুরোনো কথা ভেবে অযথা চিন্তা করবেন না। আজ আপনাকে নিজের কাজের উপর ফোকাস করতে হবে। […]

জম্মু ও কাশ্মীরে খাদে পড়ল সেনার গাড়ি, মৃত্যু ১০ জওয়ানের

শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়াহতে খাদে পড়ে গেল সেনাবাহিনীর গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জন জওয়ানের, এছাড়াও ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ভাদেরওয়াহ-চাম্বা রাজ্য সড়ক দিয়ে যাওয়ার জন্য সেনার গাড়ি গভীর খাদে পড়ে যায়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন সেনা জওয়ান নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ভাদেরওয়াহে নিযুক্ত সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস […]

নন্দীগ্রাম গণহত্যা মামলা: ইন্দু দাসকে সিবিআইয়ের গ্রেফতারিতে রাজনৈতিক তরজা

পূর্ব মেদিনীপুর : ২০০৭ সালের নন্দীগ্রাম গণহত্যা মামলায় দীর্ঘ ১৮ বছর পর তদন্তে সক্রিয় হয়েছে সিবিআই। এই মামলায় নন্দীগ্রামের গোকুলনগর এলাকা থেকে ইন্দু দাস নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত ইন্দু দাস গারুপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।এই গ্রেফতারিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের দাবি, ইন্দু দাস ওই মামলার সাক্ষী ছিলেন, […]

ঝাড়খণ্ডের সারান্ডায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, নিহত ১০

রাঁচি : ঝাড়খণ্ডের চাইবাসার সারান্ডার জঙ্গলে বৃহস্পতিবার ভোরে মাওবাদীদের সঙ্গে কোবরা ব্যাটেলিয়ন, সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের গুলির লড়াই শুরু হয়েছে। সূত্রের খবর, গুলির লড়াইয়ে নিহত হয়েছে অন্তত ১০ জন মাওবাদী। কোলহান ডিভিশনের ডিআইজি অনুরঞ্জন কিসকোট্টা মাওবাদীদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সারান্ডার জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশন) এস […]

অন্ধ্রপ্রদেশে বাস ও ট্রাকের সংঘর্ষে আগুনে দগ্ধ হয়ে মৃত ৩

নান্দিয়াল : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশে। কন্টেনার ট্রাকের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় দু’টিতেই। বৃহস্পতিবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাসটির ডানদিকের একটি চাকার টায়ার ফেটে যায়। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে। আগুনে পুড়ে গিয়ে মৃত্যু […]

ইতিহাসের পাতায় ২২ জানুয়ারি

 ভারত ১৯৬৫ — ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু–র মৃত্যু হয়। তিনি আধুনিক ভারতের রূপকার হিসেবে পরিচিত। ২০০৮ — রাজস্থানের জয়পুরে ভয়াবহ সিরিয়াল বোমা বিস্ফোরণের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২০২৪ — অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা ভারতের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত।  বিশ্ব ১৫০৬ — সুইজারল্যান্ডের ভ্যাটিকান সিটির […]