Category Archives: দেশ

অজয় নদীর চরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, নিষ্ক্রিয় করতে বোলপুরে সেনার বিশেষ দল

বীরভূম : বীরভূম জেলার বোলপুর মহকুমার অজয় নদীর কয়েক মাস আগে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিষ্ক্রিয় করতে শনিবার ভারতীয় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে নদীর চরের আশপাশে কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার অন্তর্গত লাউদোহ গ্রামে অজয় নদীর […]

সাউথ ব্লকের দিন শেষ, ব্রিটিশ আমলের এই ভবনে হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রিসভার শেষ বৈঠক

নয়াদিল্লি : সাউথ ব্লকের দিন শেষ, শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার শেষ বৈঠক হয়ে গেল ব্রিটিশ আমলের এই ব্লকে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রধানমন্ত্রীর কার্যালয় ‘সেবা তীর্থ’ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। ভারতকে উপনিবেশ হিসেবে ধরে রাখার জন্য ব্রিটিশরা সাউথ ও নর্থ ব্লক তৈরি করেছিল। ১৯৪৭ সালে […]

১৬ ফেব্রুয়ারি শুরু এআই ইম্প্যাক্ট সামিট, যোগ দেবেন ২০ জন রাষ্ট্রনেতা

নয়াদিল্লি : আসন্ন ভারত এআই ইম্প্যাক্ট সামিটে ২০ জন রাষ্ট্র নেতা যোগ দিতে চলেছেন। আগামী ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি ওই সম্মেলনে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো স্যাঞ্চেস পেরেজ কাস্তেজোন যোগ দেবেন। এছাড়াও সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পার্মেলিন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফ, সংযুক্ত আরব আমীরশাহী আবুধাবির যুবরাজ শেখ […]

ইতিহাসের পাতায় ১৪ ফেব্রুয়ারি

বিশ্ব ইতিহাসে ১৪ ফেব্রুয়ারি ২৭০ খ্রিস্টাব্দ (প্রচলিত ধারণা) – রোমান সম্রাট Claudius II-এর আদেশে Saint Valentine-কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে এই দিনটি ভ্যালেন্টাইনস ডে হিসেবে পরিচিত হয়। ১৯২৯ – যুক্তরাষ্ট্রের Chicago শহরে কুখ্যাত সেন্ট ভ্যালেন্টাইন’স ডে ম্যাসাকার সংঘটিত হয়। ২০০৫ – জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম YouTube প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ – ইরানের ধর্মীয় নেতা Ruhollah Khomeini লেখক […]

পঞ্জিকা : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (শনিবার)

তারিখ: শনিবার বাংলা সন: ১৪৩২ বঙ্গাব্দ মাস: ফাল্গুন পক্ষ: কৃষ্ণপক্ষ তিথি ত্রয়োদশী তিথি (কৃষ্ণ ত্রয়োদশী) – প্রায় সারাদিন চলমান  নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র (পরবর্তীতে শ্রবণা নক্ষত্রে প্রবেশ সম্ভাবনা) যোগ শুভ যোগ (সম্ভাব্য পরিবর্তন হতে পারে)  করণ বব করণ / বালব করণ (সময়ভেদে পরিবর্তনশীল)  সূর্য ও চন্দ্র অবস্থান সূর্য: কুম্ভ রাশি চন্দ্র: মকর রাশি (পরবর্তীতে কুম্ভে গমন […]

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি (Aries) আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কাজ শেষ করার উপযুক্ত সময়। অফিসে আপনার পরিশ্রম ও সততার প্রশংসা হতে পারে এবং নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগে লাভ হতে পারে। অর্থ-ব্যয় সম্পর্কে অবহেলা করবেন না। পরিবারের সঙ্গ ভালো থাকবে এবং সন্ধ্যায় হাসিখুশি অনুভব করবেন।  বৃষভ রাশি (Taurus) আপনার দিন স্থিতিশীল […]

১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলকে বেছে নিয়েছে বাংলাদেশ: হর্ষবর্ধন শ্রিংলা

নয়াদিল্লি : বাংলাদেশের মানুষ এমন শক্তিকে বেছে নিয়েছেন যারা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,  নয়াদিল্লিতে এ কথা বলেছেন প্রাক্তন বিদেশ সচিব তথা রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, জামায়াতে ইসলামীর মতো সংগঠনগুলি তখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। শ্রিংলা জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক ইচ্ছা […]

মহারাষ্ট্রে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উদ্বেগ রাজ্যপালের, নিরপেক্ষ তদন্তের দাবি

হাওড়া :- মহারাষ্ট্রে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে আলীগড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। রাজ্যপালের মতে, সত্য উদ্ঘাটনের স্বার্থে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অত্যন্ত […]

বাংলাদেশে নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি

ঢাকা : সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করা একপ্রকার নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে সেই ইঙ্গিত মিলেছে বিএনপির তরফে। এই জয়কে ‘গণতন্ত্রের বিজয়’ বলেও উল্লেখ করেছে বিএনপি। তবে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরেও কোনও রকম ‘আনন্দ মিছিল’ করা হবে না। কোনও সভা করাও হবে না বলেও জানিয়েছে বিএনপি। […]

ইতিহাসের পাতায় ১৩ ফেব্রুয়ারি

ভারত সম্পর্কিত ঘটনা ১৮৭৯ – ভারতের বিশিষ্ট কবি ও স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেন। তিনি “নাইটিঙ্গেল অব ইন্ডিয়া” নামে পরিচিত ছিলেন। ১৯১১ – ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বিনয় বসু জন্মগ্রহণ করেন। ১৯৪৮ – মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পর দিল্লিতে তাঁর অস্থি বিভিন্ন নদীতে বিসর্জনের কর্মসূচি শুরু হয়। ১৯৬৯ – ভারতের রাষ্ট্রপতি ড. জাকির হুসেনের আমলে […]