Category Archives: দেশ

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি আজ মন শান্ত না থাকতে পারে। ছোট কার্যে মন দিতে কষ্ট হবে এবং হঠাৎ খরচ বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়ান। ঘরোয়া কথায় মন খারাপ হতে পারে, হৃদয়ে গেঁথে নেবেন না। প্রেম জীবনে সামান্য ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকুন। কাজে দ্রুত সিদ্ধান্ত নেওয়া মন্দ — ধীরে ধীরে করলে ভালো ফল পাবেন। স্বাস্থ্যে বিশ্রাম দরকার। […]

কিশতওয়াড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম দুই জইশ জঙ্গি

জম্মু : জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড় জেলার এক প্রত্যন্ত এলাকায় রবিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ পাক সংগঠন জইশ-ই-মহম্মদ -এর দুই জঙ্গি খতম হয়েছে। সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কোর’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চটরু বেল্টের পাসরকুট এলাকায় ‘ট্র্যাশি-আই’ অপারেশন চলাকালীন ওই দুই জঙ্গি নিহত হয়। তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ […]

এআই শীর্ষ সম্মেলনে ভারতের অদ্ভূত ক্ষমতা দেখার সুযোগ পেল দুনিয়া : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : মন কি বাত অনুষ্ঠানে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বহু রাষ্ট্রপ্রধান, শিল্পজগতের নেতৃত্ব, উদ্ভাবক এবং স্টার্ট আপ জগতের সঙ্গে জড়িত মানুষজন এআই ইমপ্যাক্ট সামিটের জন্য একত্রিত হয়েছেন ভারত মণ্ডপমে। আগামী দিনে এআই শক্তির প্রয়োগ কীভাবে করবে দুনিয়া, সেই প্রসঙ্গে নির্ণায়ক হয়ে দেখা দিয়েছে এই শীর্ষ সম্মেলন। […]

মন কি বাতে ক্রিকেট নিয়ে চর্চা প্রধানমন্ত্রীর, ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের প্রশংসা

নয়াদিল্লি : “মন কি বাত” অনুষ্ঠানের ১৩১-তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ওমানের খেলোয়াড়দের ভারতীয় প্রতিভার বিশ্বব্যাপী প্রতীক হিসেবে বর্ণনা করেছেন এবং তরুণদের খেলাধুলা থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আপনারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখছেন। জার্সিটা হয়তো অন্য দেশের, কিন্তু তাদের […]

বড় সাফল্য পেল দিল্লি পুলিশ, তামিলনাড়ু থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন

নয়াদিল্লি : তামিলনাড়ু থেকে ৬ সন্দেহভাজনকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। এই ৬ সন্দেহভাজন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশি সন্ত্রাসী সংগঠনগুলির সহায়তায় বড়সড় সন্ত্রাসী ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল। দিল্লি পুলিশ রবিবার সকালে জানিয়েছে, তামিলনাড়ু থেকে এই ৬ সন্দেহভাজনকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে কয়েক ডজন […]

ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনায় ৫ পুলিশ কর্মীর মৃত্যু, ৩ জন গুরুতর আহত

ঝাড়সুগুড়া : ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় ট্রেলার ও পুলিশের এসইউভি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জন পুলিশ কর্মীর। এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার ঝাড়সুগুড়া সদর থানার কাছে ৪৯ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পুলিশের এসইউভি গাড়িটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দ্রুতগামী একটি ট্রেলার। […]

ইতিহাসের পাতায় ২২ ফেব্রুয়ারি

ভারত সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনা ১৭৩২ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেন। ১৮৮২ – স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ দামোদর হরি চাপেকর জন্মগ্রহণ করেন। ১৯০৪ – বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখার্জি (বাঘা যতীন) শহীদ হন। ১৯৪৪ – নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ‘শহীদ’ ও ‘স্বরাজ’ নামে অভিহিত করে স্বাধীন […]

পঞ্জিকা : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (রবিবার)

(রবিবার) বাংলা সাল: ১৪৩২ বঙ্গাব্দ মাস: ফাল্গুন তারিখ: ৯ ফাল্গুন ১৪৩২ বার: রবিবার তিথি: কৃষ্ণ পক্ষ ষষ্ঠী (প্রায় সারাদিন, পরবর্তী তিথি সপ্তমী শুরু হবে রাত্রিতে – স্থানভেদে সময় পরিবর্তিত হতে পারে) নক্ষত্র: বিশাখা (পরবর্তীতে অনুরাধা) যোগ: শোভন করন: তৈতিল → গরজ (সময়ভেদে পরিবর্তনশীল) সূর্যোদয়: প্রায় সকাল ৬:১৫ মিনিট সূর্যাস্ত: প্রায় বিকেল ৫:৫০ মিনিট রাহুকাল (রবিবার): […]

রবিবার (২২ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries) আজ আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে। খরচ হঠাৎ বাড়তে পারে, যা টেনশন সৃষ্টি করবে। এমন কিছু কাজ করতে হতে পারে যা আপনাকে পছন্দ না হলেও করতে হবে। যাত্রার সম্ভাবনা আছে, তবে যাত্রা ক্লান্তিকর হতে পারে। পিতৃ ও সন্তানের কথা মনোযোগ দিয়ে দেখুন। প্রেমজীবনে ভুল বোঝাবুঝি হতে পারে — তাই সাবধানে কথা বলুন। […]

News Update – এআই সম্মেলন বিক্ষোভ, পাটিয়ালা হাউস আদালতে ৪ যুব কংগ্রেস নেতা

নয়াদিল্লি : নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সম্মেলনের সময় বিক্ষোভের ঘটনায় ৪ জন যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শনিবার এআই শীর্ষ সম্মেলনে বিক্ষোভের অভিযোগে ধৃত ৪ ভারতীয় যুব কংগ্রেস নেতাকে পাটিয়ালা হাউস আদালতে তোলা হয়। ধৃতদের নাম – কৃষ্ণ হরি, কুন্দন যাদব, অজয় ​​কুমার এবং নরসিংহ যাদব। এদিকে, এই বিক্ষোভের ঘটনায় […]