Category Archives: দেশ

রাজ্যসভায় শপথ নীতীশের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন শুক্রবার সংসদ ভবনে বিহার থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য হিসেবে নীতীশ কুমারকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর নীতীশ কুমারকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে মোদী বলেন, নীতীশ কুমার দেশের অন্যতম […]

জাতিগত জনশুনানি বন্ধের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি : জাতিগত জনশুনানি বন্ধ করার আর্জি জানিয়ে যে মামলা হয়েছিল, তা খারিজ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ওই শুনানি বন্ধ করতে আদালত যাতে নির্দেশ দেয়, সে জন্য দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। শীর্ষ আদালত অবশ্য সে মামলা খারিজ করে দিয়েছে। একই সঙ্গে ওই জনস্বার্থ মামলায় আবেদনকারী যে ভাষা ব্যবহার করেছেন, তারও তীব্র […]

ইতিহাসের পাতায় ১০ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. আর্য সমাজ প্রতিষ্ঠা (১৮৭৫) – ভারত ১৮৭৫ সালের ১০ই এপ্রিল স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বেতে (বর্তমান মুম্বাই) আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি হিন্দু সংস্কার আন্দোলন যা “বেদে ফিরে যাও” (Back to the Vedas) স্লোগানের মাধ্যমে সমাজ সংস্কার ও শিক্ষার প্রসারে বড় ভূমিকা রেখেছিল। ২. টাইটানিক জাহাজের যাত্রা শুরু (১৯১২) […]

পঞ্জিকা : ১০ এপ্রিল, ২০২৬ (শুক্রবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২৭ চৈত্র ১৪৩২। বার: শুক্রবার। ২. তিথি ও নক্ষত্র তিথি: অষ্টমী (শুক্ল পক্ষ)। অষ্টমী তিথি শেষ: ১০ এপ্রিল রাত ০৩:৩৫ মিনিটে। (এরপর নবমী শুরু) নক্ষত্র: উত্তরাষাঢ়া (সকাল ০৮:১৯ পর্যন্ত), তারপর শ্রবণ নক্ষত্র শুরু। যোগ: শূল (সকাল ০৩:৫৪ পর্যন্ত), এরপর গণ্ড যোগ শুরু। করণ: কৌলব (দুপুর ০২:৩৮ পর্যন্ত), এরপর তৈতিল করণ শুরু। […]

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: নতুন কোনো পরিকল্পনা করার জন্য এটি চমৎকার সময়। পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করুন। নিজের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির দিকে মনোনিবেশ করুন। বিলাসদ্রব্য কেনার ক্ষেত্রে আজ হুটহাট সিদ্ধান্ত নেবেন না। বৃষ রাশি: আজ পরিবার বা ভবিষ্যতের কোনো পরিকল্পনার জন্য অর্থ ব্যয় হতে পারে। সঠিক বাজেট পরিকল্পনা আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনার নিরন্তর […]

বাংলায় প্রথম ‘শ্রী জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞ’, ৩২ বেশের বিরল দর্শনে ঐতিহাসিক আয়োজন

◆ বাংলায় আধ্যাত্মিক উন্মাদনায় নতুন অধ্যায় কলকাতা : বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ‘শ্রী জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞ’। দৈতাপতি ভবানী দাস মহারাজের নির্দেশনা ও জগন্নাথ পরিবারের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞ ঘিরে ইতিমধ্যেই ভক্তমহলে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আয়োজকদের মতে, এই অনুষ্ঠান বাংলার আধ্যাত্মিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে […]

পশ্চিমবঙ্গের যুবসমাজ নিষ্ঠুর তৃণমূল সরকারের বিদায় নির্ধারণ করতে চলেছে : নরেন্দ্র মোদী

বীরভূম : বীরভূমের সিউড়ির নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের যুবসমাজই নিষ্ঠুর তৃণমূল সরকারের বিদায় নির্ধারণ করতে চলেছে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল, সেইসব যুবসমাজই জবাব দেবে, যারা বিগত বছরগুলিতে তৃণমূল সরকারের অধীনে লাঠিচার্জ ও যন্ত্রণার শিকার হয়েছেন। মোদী বলেন, অনুপ্রবেশকারীদের দ্বারা বাংলার মাটি […]

আইপিএলের চাকচিক্যের মাঝেই হারিয়ে গেল ফুটবল মহানায়কের স্মৃতি, অনুপস্থিত আইএফএ ও বড় ক্লাবের কর্তারা

◆ আলোর ঝলকানির শহরে নিঃসঙ্গ গোষ্ঠ পাল, প্রয়াণ দিবসেও উপেক্ষিত কিংবদন্তি কলকাতা : একদিকে ইডেন গার্ডেন্সে আইপিএলের ঝলমলে আলো, কোটি টাকার আয়োজন—আর ঠিক তার কাছেই ময়দানে নীরবে দাঁড়িয়ে গোষ্ঠ পালের মূর্তি। এই তীব্র বৈপরীত্যই যেন বুধবারের সবচেয়ে বেদনাদায়ক ছবি তুলে ধরল। ভারতীয় ফুটবলের কিংবদন্তি গোষ্ঠ পালের ৫১তম প্রয়াণ দিবসে স্মরণসভা হলেও, সেখানে দেখা গেল প্রাপ্য সম্মানের […]

হলদিয়ার জনসভা থেকে পশ্চিমবঙ্গকে ৬ নিশ্চয়তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

হলদিয়া : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার জনসভা থেকে ৬ নিশ্চয়তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গকে ছয়টি নিশ্চয়তা দিচ্ছি- প্রথমত, বিজেপি সরকার ভয়ের এই পরিবেশকে আস্থায় রূপান্তরিত করবে। বিজেপি আইনের শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনবে।” দ্বিতীয় নিশ্চয়তা হিসেবে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকারের অধীনে, প্রশাসনিক ব্যবস্থা সেবাপ্রাপ্ত জনগণের কাছে জবাবদিহি করবে—সম্পূর্ণরূপে দায়বদ্ধ থাকবে। মোদীর তৃতীয় […]

পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর, হলদিয়ায় বিঁধলেন তৃণমূলকে

হলদিয়া : পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গঠনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার। হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। […]