Category Archives: দুনিয়া

ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণ; মৃত্যু একজনের, জখম ৫

সান দিয়েগো : আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণে মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছেন ৫ জন। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার পর্যন্ত কেঁপে ওঠে ঘরবাড়ি। এই ঘটনাকে জঙ্গি হামলা হিসেবেই দেখছে এফবিআই। কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিক […]

নাম পরিবর্তন করলেই সত্যিটা বদল হয় না, চিনকে তোপ ভারতের

নয়াদিল্লি : ফের ন্যক্কারজনক ষড়যন্ত্র চিনের। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করে চলেছে চিন। বিষয়টি ভারতের নজরে আসতেই চিনকে সহবত শেখাতে তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক। চিনের এমন আগ্রাসী মনোভাবের তীব্র নিন্দা করেছে ভারত সরকার। বুধবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা […]

পদক্ষেপ ভারতের; বন্ধ করা হল গ্লোবাল টাইমস, জিনহুয়া–র এক্স অ্যাকাউন্ট

নয়াদিল্লি : গ্লোবাল টাইমস, জিনহুয়া নিউজ এজেন্সি এবং টিআরটি ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্টগুলি ব্লক করেছে ভারত। সূত্র অনুসারে, দেশে মিথ্যা পাকিস্তানি প্রচার চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্লোবাল টাইমস হল পিপলস ডেইলির অধীনে পরিচালিত একটি ইংরেজি ভাষার ট্যাবলয়েড, যা চিনা কমিউনিস্ট পার্টির মালিকানাধীন। সিনহুয়া নিউজ এজেন্সি গণপ্রজাতন্ত্রী চিনের সরকারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হিসেবে […]

নৃশংসতা! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতাকে কুপিয়ে খুন, তদন্তে পুলিশ

ঢাকা : বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রনেতাকে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নিহত ছাত্রের নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যর এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে […]

মোদীর সঙ্গে কথা ম্যাক্রোঁর, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার আশ্বাস

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি সন্ত্রাসী হামলায় স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পহেলগাম সন্ত্রাসী হামলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, […]

ভারত ও পাকিস্তানের কাছে সংযম রাখার অনুরোধ রাষ্ট্রসঙ্ঘের

নয়াদিল্লি ও নিউইয়র্ক : জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এমতাবস্থায় ভারত ও পাকিস্তানের কাছে সংযম রাখার অনুরোধ রাখল রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, “আমরা পাকিস্তান এবং ভারত উভয় সরকারকে সর্বোচ্চ সংযম রাখার জন্য আন্তরিকভাবে আবেদন করছি।” […]

বিদেশ থেকেও এল শোকবার্তা, পহেলগাম হামলায় ভারতের পাশে বিভিন্ন দেশ

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা আরও একবার নাড়িয়ে দিয়েছে ভারতকে। এই দুঃসময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। বিদেশ থেকেও এসেছে শোকবার্তা। আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, নেপাল, ইজরায়েল-সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। আমেরিকা : জম্মু ও কাশ্মীরের পহেলগামে “ইসলামপন্থী সন্ত্রাসী হামলায়” নিহতদের প্রতি সমবেদনা জানাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড […]

৮৮ বছরে জীবনাবসান; প্রয়াত পোপ ফ্রান্সিস, শোকের আবহ ভ্যাটিকান সিটিতে

ভ্যাটিকান সিটি : প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকানের তরফে পোপ ফ্রান্সিসের মৃত্যুর কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ ফ্রান্সিস ইস্টার সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় তাঁর বাসভবনে মারা গিয়েছেন। ভ্যাটিক্যানের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা […]

ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে দু’জনের মৃত্যু, গুরুতর আহত ৬ জন

ফ্লোরিডা : ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এ বার ঘটনাস্থল ফ্লোরিডা। বৃহস্পতিবার ফ্লোরিডার টালাহাসিতে ফ্লোরিডা স্টেস্ট বিশ্ববিদ্যালয়ে বন্দুরবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর ভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি ৬ জন। পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর গুলিতে জখম হয়েছে বছর কুড়়ির বন্দুকবাজও। জানা গিয়েছে, অভিযুক্ত সেখানকার এক ডেপুটি শেরিফের পুত্র এবং ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া। প্রাথমিক ভাবে মনে […]

প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফর শুরু, কলম্বোতে মোদীকে গার্ড অফ অনার

কলম্বো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রীলঙ্কা সফর শুরু হয়ে গেল, শনিবার সকালে কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকে। তোপধ্বনিতে প্রধানমন্ত্রী মোদীকে অভিবাদন জানানো হয়। প্রধানমন্ত্রী মোদী এখন তিন দিনের শ্রীলঙ্কা সফরে রয়েছেন, যা গতকাল ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের পর শুরু হয়েছে। গতকাল […]