Category Archives: দুনিয়া

গ্রিনল্যান্ডের পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ আমেরিকার হাতে, ‘মেয়াদহীন’ চুক্তির ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন : সুমেরু অঞ্চলের ভূকৌশলগত স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডের সামগ্রিক নিরাপত্তার পূর্ণ নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ন্যস্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতৃত্বের সঙ্গে ওয়াশিংটন একটি স্থায়ী ও কার্যকর চুক্তিতে পৌঁছেছে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, এই ঐতিহাসিক চুক্তির জন্য মার্কিন […]

এশিয়ান গেমসের জন্য সেজে উঠেছে শিল্পনগরী নাগোয়া

নাগোয়া (জাপান) : নাগোয়া বন্দরের ইসে উপসাগরের উপকূলে কৃত্রিমভাবে তৈরি দ্বীপ কিঞ্জো-ফুতো। সবুজের সমারোহ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এই দ্বীপের পাশেই রয়েছে নাগোয়া ইন্টারন্যাশনাল এক্সিবিশনের তিনটি হল। এই এক্সিবিশন হলের পাশের দ্বীপের তীরে ক্রুজশিপ তথা প্রমোদতরী রয়েছে। যে প্রমোদতরী এশিয়ান গেমসের ভিলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাপানের আইচির রাজধানী নাগোয়া শহরটি তার সমৃদ্ধ ইতিহাস, আধুনিক শিল্পের জন্য […]

তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ভূকম্পন, কেঁপে উঠল নেপালও

কাঠমান্ডু : তিব্বত সীমান্তে প্রাকৃতিক বিপর্যয় ও নেপালের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির ক্ষত কাটতে না কাটতেই ভূকম্পন। তিব্বত সীমান্ত সংলগ্ন নেপালে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার রাতে হঠাৎ এই ভূমিকম্পের জেরে সীমান্ত সংলগ্ন অঞ্চলজুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, ভারতীয় সময় মঙ্গলবার রাত ৯টা […]

নেপালে হড়পা বানে মৃত্যু মিছিল অব্যাহত, উদ্ধার ১৬২টি দেহ

কাঠমান্ডু : পাহাড়ি ঢল ও আচমকা নেমে আসা হড়পা বানের প্রবল তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে উত্তর নেপালের বিস্তীর্ণ এলাকা। বুধবার সকালে হড়পা বানের প্রচণ্ড জলস্রোতে রাসুয়া ও নুয়াকোট জেলার একাধিক এলাকা মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেপাল পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৬২ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও বহু মানুষ নিখোঁজ […]

ফের ভূমিকম্পে কাঁপল জাপান, আহত কমপক্ষে ৩০ জন

টোকিও : ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে টোকিও-সহ বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় মোট ৩০ জন আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯। দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে মাটির থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত ওই এলাকা। কম্পনের জেরে টোকিও ও নারিতা বিমানবন্দরগামী […]

ইরানের সঙ্গে সব বাণিজ্যিক ও আর্থিক লেনদেন বন্ধ করল ইউএই, কড়া বার্তা আমেরিকারও

আবুধাবি/ওয়াশিংটন : ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় পদক্ষেপ নিল সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)। বুধবার থেকে তাৎক্ষণিকভাবে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক আদানপ্রদান এবং আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা করেছে ইউএই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ইউএই বিদেশ মন্ত্রকের কৌশলগত যোগাযোগ বিভাগের অধিকর্তা আফরা আল হামেলি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি […]

৭.৭ তীব্রতার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়; ভেঙে পড়ল বহু বাড়ি, মৃত দুই

জাকার্তা : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ফ্লোরেস এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। এর পরেও বেশ কয়েক বার আফটারশকও অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। শনিবার সকাল ৫.৫৮ মিনিটে […]

ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া; মৃত্যু ২৫০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু

বোগোটা : শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। এখনো ৩ হাজারের বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তুপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। উদ্ধারকারী দলের কর্মীরা ধ্বংসস্তুপ খুঁড়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে খোঁজ চালাচ্ছেন। তাঁদের আওয়াজ যাতে সহজেই শোনা […]

দক্ষিণ জাপানে ৭.১ তীব্রতার ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

টোকিও : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। মঙ্গলবার দক্ষিণ জাপানে ৭.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুয়ামোতো প্রদেশে এদিন ৭.১ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। একই সঙ্গে উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে […]

আমেরিকাতে আবার বিশ্বকাপ আয়োজন করতে চান ট্রাম্প

কলকাতা : সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপ শেষের পথে। এখনই আরেকটি বিশ্বকাপের স্বাগতিক হওয়ার চিন্তাভাবনা করছেন ডোনাল্ড ট্রাম্প। অদূর ভবিষ্যতেই আবার বিশ্বকাপ আয়োজন করতে চান তিনি। তবে এবার মেক্সিকো-কানাডাকে বাদ দিয়েই হতে চান একক স্বাগতিক। শুক্রবার ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং আন্তর্জাতিক ফুটবল তারকাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন ট্রাম্প। সেখানেই তিনি ইচ্ছাপ্রকাশ […]