নদিয়া : হাঁসখালি থানার পুলিশের জালে গ্রেফতার হল বছর ২৩-এর বাংলাদেশি অনুপ্রবেশকারী মহম্মদ মিরাজ শেখ। গ্রেফতার হয়েছে এক দালালও। সোমবার রাতে চোরাপথে সীমান্ত পেরিয়ে ওই যুবক ভারতে এসেছিল। তার গতিবিধি বেশ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে ধরে জেরা করে। তার থেকে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। চাপ দিতেই জানা যায়, তার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। অবৈধভাবে […]
Category Archives: জেলা
মালদা : মালদার কালিয়াচকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মীর। আহত তৃণমূলের অঞ্চল সভাপতি। মৃতের নাম হাসান শেখ। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে এসেছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, সেই […]
কলকাতা : রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব অশোকনগরে সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হিন্দুদের জ্ঞান দিয়েছেন! তা মন্ত্রী মশাই আগের নিজের ঘরে নজর দিন। উদাহরণস্বরূপ রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোঁড়া, সদ্য দুর্গাপুজো কালীপুজোতে বাধা দান, মূর্তি ভাঙচুর, কিংবা ওপার বাংলায় ঘটে চলা হিন্দুদের […]
সোনারপুর : সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি। ধৃতদের সোমবার পেশ করা হবে বারুইপুর আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে রবিবার রাতে তাঁদের গ্রেফতার করে। কিভাবে ও কি কারণে তাঁরা এখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল ৫ […]
আলিপুরদুয়ার : ছুটিতে বাড়ি আসাই কাল হল দার্জিলিংয়ে পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত কালচিনির দক্ষিণ লতাবাড়ির বাসিন্দা শিন্টু টিগ্গার(৪৫)। রবিবার ভোর তিনটে নাগাদ বিকট শব্দ পেয়ে বাড়ির বাইরে আসতেই একটি দাঁতাল হাতি পিষে দেয় শিন্টুবাবুকে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রের খবর, ছুটিতে বাড়িতে এসেছিলেন ওই পুলিশ কর্মী। রবিবার ভোরে বিকট শব্দ শুনে বাড়ির […]
মেদিনীপুর : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতির মৃত্যু ও স্যালাইন-বিতর্কে এবার আন্দোলনে বামেরা। আন্দোলনকে আরও জোরদার করতে চাইছেন বাম নেতৃত্ব। রবিবার মিনাক্ষী মুখোপাধ্যায়ের সাংগঠনিক কর্মসূচি ছিল উত্তরবঙ্গে। সেখান থেকে আসেন মেদিনীপুরে। রবিবার দুপুরে হাসপাতালে সুপারের দফতরে তালা ঝুলিয়ে দেয় ডিওয়াইএফআই। হাসপাতাল সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম যুব শাখা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনাক্ষী […]
কোচবিহার : কোচবিহারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ম্যারাথনে অংশ নেওয়া এক ছাত্রের মৃত্যু হল অসুস্থ হয়ে। মৃতের নাম রিয়েশ রাই (১৮)। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়িতে। মৃত ছাত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। বাড়ি গরুবাথানের ফাগুতে। স্থানীয় সূত্রের খবর, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে এদিন পাতলাখাওয়া থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত […]
পূর্ব বর্ধমান : শুক্রবার রাতে বর্ধমানে পুলিশের সঙ্গে পিকনিক পার্টির সংঘর্ষে মাথা ফাটে এক পুলিশ কনস্টেবলের। এই ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুরমুন গ্রামে একটি দল পিকনিক থেকে ফেরার সময় রাস্তার পাশে মিউজিক সিস্টেম বসায়। যার ফলে ওই রাস্তায় গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়। সন্ধ্যায় রাস্তায় যানজট তৈরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় […]
নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সমবায় সমিতির ডিরেক্টর নির্বাচনে ক্রস ভোটিংয়ে পরাস্ত হল বিজেপি। গত ৮ ডিসেম্বর নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা সমবায় সমিতির প্রতিনিধি (ডেলিগেট) নির্বাচন ছিল। সেখানে তৃণমূল ও বিজেপি দুই দলই ২২টি করে আসনে জয়ী হয়। শনিবার সমবায় সমিতির ডিরেক্টর পদে নির্বাচন ছিল। মোট আসন ১২টি। তার মধ্যে ১১টি আসনে ভোটাভুটি ছাড়াই তৃণমূল […]
মালদা : এক বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম জসিমুদ্দিন (৭৫)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী সাহেনা বিবি (৪৫)। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে বাড়ির বারান্দায় জসিমুদ্দিন এবং সাহেনা একসঙ্গে ঘুমাচ্ছিলেন। অভিযোগ, […]






